হোম > রাজনীতি > জামায়াত

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনেকে প্রকাশ্যে হস্তক্ষেপ করছে

ধুপখোলা মাঠে নির্বাচনি জনসভায় জামায়াত আমির

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

বাংলাদেশের মানুষ যখন মুক্তির সন্ধানে সিদ্ধান্ত নিতে যাচ্ছে তখন অভ্যন্তরীণ বিষয়ে অনেকে প্রকাশ্যে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

রোববার ঢাকা-৬ আসনের জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোট প্রার্থীর সমর্থনে গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি।

তবে কোন দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে সেটি উল্লেখ করেননি তিনি।

তিনি বলেন, “আমরা সম্প্রতি কিছু উৎপাত দেখতে পারছি এখান থেকে ওখান থেকে। বাংলাদেশের মানুষ যখন মুক্তির সন্ধানে তাদের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তখন আমাদের আভ্যন্তরীন ব্যাপারে অনেকে প্রকাশ্যে হস্তক্ষেপ করছেন। আমরা তাদের প্রতি বিনয়ের সাথে শক্ত কণ্ঠে অনুরোধ জানাবো মেহেরবানি করে আমাদের আভ্যন্তরীন বিষয়ে আর নাক গলাতে আসবেন না।”

এখন আর বাংলাদেশের বিষয়ে নাক না গলানোর আহ্বান জানান তিনি।

বিভিন্ন দেশের সাথে সম্পর্কের বিষয় উল্লেখ করে মি. রহমান বলেন, “সকল সভ্য দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। কিন্তু কারো চোখ রাঙানি আমরা মেনে নেব না। কাউকে প্রভু মানবো না। সবাইকে বন্ধু মানতে রাজী আছি। বুকে জড়িয়ে আলিঙ্গন করতে রাজী আছি। শর্ত একটা এখানে অবশ্যই পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সাম্য থাকতে হবে। আর এ জাতি কারো কাছে মাথা নত করবে না।”

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা

জামায়াতের যুব বিভাগের প্রতিনিধি সম্মেলন উদ্বোধন

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের

আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১৪ মৃত্যু, জামায়াতের শোক

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সীরাত পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত