হোম > রাজনীতি > জামায়াত

শপথ নেব, সংসদে যাব, গঠনমূলক সমালোচনাও করব

সাংবাদিকদের হামিদুর রহমান আযাদ

আমার দেশ অনলাইন

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়কারী হামিদুর রহমান আযাদ। তিনি আরো বলেছেন, আমাদের ১১ দলীয় জোট শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সংসদে যাব এবং গঠনমূলক সমালোচনাও করব।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান হামিদুর রহমান আযাদ।

এর আগে বেলা ১১টা ৪৫ মিনিটে নির্বাচন কমিশনে আসেন ১১ দলীয় জোটের প্রতিনিধিদল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০ আসনে ভোট জালিয়াতি এবং অনিয়মের অভিযোগ নিয়ে আসেন তারা।

যে আসনগুলো নিয়ে ১১ দলীয় জোটের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে— পঞ্চগড়-১; ঠাকুরগাঁও-২; দিনাজপুর-৩, দিনাজপুর-৫; লালমনিরহাট-১, লালমনিরহাট-২; গাইবান্ধা-৪; বগুড়া-২, বগুড়া-৩; সিরাজগঞ্জ-১; যশোর-৩; খুলনা-৩, খুলনা-৫; বরগুনা-১, বরগুনা-২; ঝালকাঠি-১; পিরোজপুর-২; ময়মনসিংহ-৬, ময়মনসিংহ-৮, ময়মনসিংহ-১০; কিশোরগঞ্জ-৩; ঢাকা-৬, ঢাকা-৮, ঢাকা-১০, ঢাকা-১৩, ঢাকা-১৭; গোপালগঞ্জ-২; ব্রাহ্মণবাড়িয়া-২; চাঁদপুর-৪; চট্টগ্রাম-১৪ এবং কক্সবাজার-৪।’

মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন

মিরপুরে এমপি কর্মীদের ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব

রূপনগরে জামায়াত এমপির কর্মীদের ওপর হামলার অভিযোগ

চাঁদাবাজি বন্ধ করলে মানুষের ৩ ভাগের একভাগ শান্তি ফিরে আসবে

কবি আল মুজাহিদীর ইন্তেকালে বিরোধীদলীয় নেতার শোক

ইসলামী ব্যাংক নিয়ে সরকারকে সতর্ক করলেন শফিকুল ইসলাম মাসুদ

জুলাই ঐক্যে বিভাজন সৃষ্টি করেছে ক্ষমতাসীনরা

গণরায় বাস্তবায়নের দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশের ঘোষণা ১১ দলীয় ঐক্যের

জামায়াত এমপিকে মাইক্রো ওভেন দিতে চাইলেন পার্থ