হোম > রাজনীতি > জামায়াত

উদ্বেগ প্রকাশ করে যে আহ্বান জানালেন জামায়াত আমির

আমার দেশ অনলাইন

জাল ভোট, এজেন্টদের বের করে দেওয়া, কেন্দ্র দখল ও নারীদের হেনস্তা করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমি ডা. শফিকুর রহমান। সেই সঙ্গে শেষ পর্যন্ত পাহারাদারের ভূমিকা রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার বেলা ৩টা ৫১ মিনিটে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি। আমার দেশের পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

‘‘প্রিয় দেশবাসী,

গতকাল থেকেই আপনারা সকল গুজবকে পরাজিত করেছেন এবং ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা ও ষড়যন্ত্রকে প্রতিরোধ করেছেন। আজ সকাল থেকেই আপনারা উৎসবের মতো করে ভোট দিয়েছেন, ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে।

কিন্তু, আমরা উদ্বিগ্ন হয়ে লক্ষ্য করছি, দেশের বিভিন্ন জায়গায় জাল ভোট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় পোলিং এজেন্টদের ওপর হামলা করে জখম করা হচ্ছে। নারীদের হেনস্তা করা হচ্ছে। বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের অপচেষ্টাও চালানো হচ্ছে।

আমরা দেশবাসীকে অনুরোধ করবো, যেভাবে আপনারা এখন পর্যন্ত ভোট চুরি ও কেন্দ্র দখলের অপচেষ্টাকে প্রতিরোধ করেছেন, সেভাবেই ফলাফল আসার আগ পর্যন্ত আপনারা আপনাদের ভোটকে রক্ষা করুন। আপনার মূল্যবান ভোটটি যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে, সে জন্য আপনারা ভোটকেন্দ্রগুলোর পাহারাদার হয়ে যান, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন।

আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনকে অনুরোধ করবো, আপনারা এখন পর্যন্ত অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেছেন সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য। কিন্তু, আরও তড়িৎ পদক্ষেপ প্রয়োজন বলে দেশবাসী মনে করে। আমরা দেখতে পাচ্ছি, কেউ কেউ কেন্দ্র দখল, ব্যালট ছিনতাইয়ের ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্রকে কঠোর হস্তে দমন করার উদাত্ত আহ্বান জানাই। জনগণের ভোটের আমানতকে রক্ষা করুন। জনগণের পাশে থাকুন।’’

দেশে জনদুর্ভোগের সাথে সাথে গণডাকাতিও হচ্ছে: জুবায়ের

সরকারকে গালি, অতঃপর দুঃখ প্রকাশ জামায়াত নেতার

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক

পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগাতে হবে

প্লাস্টিকের বোতল জমা দিয়ে মিলছে গাছের চারা

সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে হতাহতের ঘটনায় জামায়াতের শোক ও সমবেদনা

বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি জনজীবনের ওপর নতুন আঘাত: খেলাফত মজলিস

দেশের মানুষ লুটেরাদের ইসলামী ব্যাংক দখল করতে দেবে না: রফিকুল ইসলাম খান

অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনগণকে স্বস্তি দিন

কিছু মানুষের জীবনের গল্প কোনোদিন কোনো উপন্যাসে লেখা হয় না