হোম > রাজনীতি > জামায়াত

সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

আমার দেশ অনলাইন

সব ভয় ও দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে ভোটকেন্দ্রে আসুন এবং উৎসবমুখর পরিবেশে আপনার পছন্দের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে দেশবাসীকে তিনি এ আহ্বান জানান।

জামায়াত আমিরের পোস্টটি আমার দেশের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো—

এক নতুন ভোরের, নতুন বাংলাদেশের প্রতীক্ষায় …

আলহামদুলিল্লাহ। একটি ঐতিহাসিক দিনের সূচনালগ্নে দাঁড়িয়ে আমরা। দীর্ঘ প্রতীক্ষা ও ত্যাগের পর আজ সেই দিন যখন মহান আল্লাহর ওপর ভরসা করে ঐক্যবদ্ধ বাংলাদেশকে সাথে নিয়ে আমরা জাতির এক নতুন অধ্যায় গড়ার মিছিলে শামিল হয়েছি।

আমার প্রিয় দেশবাসী,

  • ভয়হীনভাবে ভোট দিন: সকল ভয় ও দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে ভোটকেন্দ্রে আসুন এবং উৎসবমুখর পরিবেশে আপনার পছন্দের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দিন।
  • সতর্ক থাকুন : ভোটদান থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত যেকোনো ধরনের কারচুপি, অনিয়ম ও ভোট ডাকাতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলুন।

মনে রাখবেন— আজকের এই ভোট শুধুমাত্র একটি ব্যক্তিগত অধিকার নয়; বরং শহীদদের রক্তে রঞ্জিত এমন এক আমানত, যা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, নিরাপদ ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার চাবি। আপনারা অত্যন্ত ধৈর্য ও শৃঙ্খলার সাথে ভোটকেন্দ্রে যান এবং নিজের পবিত্র আমানত রক্ষা করুন।

পোস্টের শেষে জামায়াত আমির লেখেন— যারা সত্য ও ন্যায়ের পথে সচেষ্ট থাকে, আল্লাহ কখনোই তাদের শ্রম বৃথা যেতে দেন না। ইনশাআল্লাহ, “আল্লাহর সাহায্য ও বিজয় সন্নিকটে” (নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব)। আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।

প্রসঙ্গত, বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি সংসদীয় আসনে ৪২ হাজার ৯৫৮ ভোটকেন্দ্রে বিরতিহীন চলবে এই ভোটগ্রহণ। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত রয়েছে।

ঐতিহাসিক এই নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। আর এই নির্বাচিত সরকারের দেশ পরিচালনার মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্রে উত্তরণের প্রথম ধাপ পার করবে। দেশের মানুষ দেড় যুগ পর স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। ভোট দিয়ে জনগণ আগামী পাঁচ বছরের জন্য দেশের কান্ডারি বেছে নেবে। দেশে প্রতিষ্ঠিত হবে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার। সংসদ নির্বাচন ছাড়াও আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংস্কার সম্পর্কিত গণভোট দেওয়ার সুযোগ পাচ্ছে।

হাদি হত্যার বিচার করতে না পারলে পদত্যাগ করুন: জামায়াত আমির

মেটিকুলাস ডিজাইনে জামায়াতের বিজয় কেড়ে নেওয়া হয়েছে: বুলবুল

দ্বীন কায়েমে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত জামায়াত নেতাকর্মীরা: গোলাম পরওয়ার

বন্যাকবলিত অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণার দাবি খেলাফত মজলিসের

দুর্নীতির কারণে রাষ্ট্রের উন্নয়ন বাধাগ্রস্ত হয়: এমপি মিলন

রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শনিবার

দুর্যোগে মানুষের পরিচয় একটাই—‘মানুষ’: ধর্ম পরিচয় বিবেচ্য নয়

বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি : জামায়াত আমির

তিস্তা মহাপরিকল্পনার কাজ দৃশ্যমান করতে হবে: জামায়াত আমির

চীনের জুতা কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণহানিতে জামায়াত আমিরের শোক