হোম > রাজনীতি > জামায়াত

নেত্রকোনায় দলীয় এমপির গাড়িতে সন্ত্রাসী হামলায় জামায়াতের তীব্র নিন্দা

স্টাফ রিপোর্টার

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাসুম মোস্তফার গাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবারের এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এই নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাসুম মোস্তফা শুক্রবার একটি মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যান। এ সময় তিনি হোগলা ইউনিয়ন থেকে ফেরার পথে স্থানীয় একটি মসজিদে মাগরিবের নামাজ আদায়ের জন্য উপজেলা সদরের আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশনে গাড়ি পার্ক করেন। এ সময় প্রায় শতাধিক সন্ত্রাসী অতর্কিতে তার গাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর চালায় এবং মসজিদ ঘেরাও করে প্রায় ঘণ্টাব্যাপী অধ্যাপক মাসুম মোস্তফার সঙ্গে থাকা লোকজনসহ সবাইকে অবরুদ্ধ করে রাখে। আমরা এ ধরনের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সারাদেশে এখন একটি সংকট চলছে। এ সময়ে যারা এ হামলার ঘটনা ঘটিয়েছে তারা দেশের স্থিতিশীলতা চায় না।

তিনি আরও বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞার শামিল। পরিকল্পিতভাবে সংঘটিত এ হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা। এ ধরনের কর্মকাণ্ড প্রমাণ করে যে, দেশে সহিংস রাজনৈতিক সংস্কৃতি এখনও পুরোপুরি নির্মূল হয়নি।

তিনি অবিলম্বে এই বর্বরোচিত ও সন্ত্রাসী হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া তিনি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এসআর

পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি গাছ কর্তনে কঠোর আইন করতে হবে

খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে: নূরুন্নিসা সিদ্দীকা এমপি

জুনের ১৬ তারিখেও মাদ্রাসার কোনো শিক্ষক বেতন পাননি

কওমি ও হাফেজিয়া মাদ্রাসা উন্নয়নে সরকারের তেমন পদক্ষেপ নেই

সংবাদপত্রের উৎকর্ষ ও সংবাদকর্মীদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত

একটি মহল পরিকল্পিতভাবে ইসলামী মূল্যবোধে আঘাত হানছে

বেনজীরকে দেশে ফিরিয়ে আনার উপায় জানালেন শিশির মনির

পররাষ্ট্রনীতি নিয়ে সরকারের ‘ভয়’ কেন, প্রশ্ন বিরোধীদলীয় নেতার