হোম > রাজনীতি > জামায়াত

বিমানবন্দরে জামায়াতের জেলা আমির আটক সাজানো নাটক

জরুরি প্রেস ব্রিফিংয়ে এহসানুল মাহবুব জুবায়ের

স্টাফ রিপোর্টার

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ আটকের ঘটনাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজানো নাটক বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, বিমানবন্দরের মতো সংরক্ষিত এলাকায় জামায়াতের একজন বয়স্ক দায়িত্বশীলকে এভাবে আটক করে জামায়াতকে বিতর্কিত করার অপপ্রয়াস চালানো হচ্ছে।

বুধবার দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এসব কথা জানান।

তিনি বলেন, তাকে আটকের পর মানসিকভাবে নির্যাতন করায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবিলম্বে তার মুক্তি ও চিকিৎসাব্যবস্থার দাবি জানাচ্ছি। একই সঙ্গে নির্বাচনের আগে এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত কাজে জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

জুবায়ের বলেন, তিনি (জেলা আমির) নিজেই স্পষ্ট করেছেন যে, ব্যাংক বন্ধ থাকায় লেনদেনের জন্য তার সঙ্গে কিছু নগদ টাকা ছিল। এটা খুবই স্বাভাবিক যে, তিনি ব্যবসা করেন, নিজের, পরিবার বা অন্য প্রয়োজনে এটা তিনি বহন করতে পারেন। এটা কোনো ক্রিমিনাল অপরাধ নয়। অথচ এটা নিয়ে নাটক সাজানো হচ্ছে এবং বিভিন্ন মিডিয়ায় নানা ধরনের সংবাদ প্রচার করা হচ্ছে।

তিনি বলেন, জামায়াত তার কর্মকাণ্ড ও কর্মসূচি অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে করে থাকে। অথচ জামায়াতের বিপুল জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে বিতর্কিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশের যোগসাজশে এ ধরনের অপপ্রয়াস একের পর এক ঘটানো হচ্ছে।

এর আগে জামায়াত আমিরের মেহেরপুর সফরের সময় জেলা আমিরের গাড়িতে অস্ত্রসহ আটকের নাটক সাজানো হয়। অথচ এক ঘণ্টা পর তা মিথ্যা প্রমাণিত হওয়ায় আটককৃতদের ছেড়ে দেওয়া হয়। তিনি বলেন, অতীতে ফ্যাসিবাদীরা এ ধরনের আচরণ করত। এখন নির্বাচন বানচালের জন্য নতুন করে কেউ ফ্যাসিবাদী আচরণ করলে জনগণকে সঙ্গে নিয়ে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তা মোকাবিলা করা হবে।

এছাড়া দেশের বিভিন্ন স্থানে জামায়াতের প্রার্থী ও তাদের সঙ্গীদের গাড়িতে হামলা, গাড়ি ভাঙচুর িএবং অনেককে আহত করা হয়েছে। নারী কর্মীদের ওপর বাধা ও হামলা চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডে মনে হচ্ছে, প্রশাসনের একটি অংশ যেকোনো কারণেই হোক একটি দলের দিকে হেলে পড়েছে। অতীতে যারা এ ধরনের কাজ করেছে, তাদের জনগণ লাল কার্ড দেখিয়েছে। নতুন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের পক্ষপাতমূলক কাজ করলে তাদের জনরোষে পড়তে হতে পারে। তাদের নিরপেক্ষভাবে ভূমিকা পালনের জন্য আহ্বান জানান জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের।

প্রেস ব্রিফিং জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অলিউল্লাহ নোমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা

জামায়াতের যুব বিভাগের প্রতিনিধি সম্মেলন উদ্বোধন

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের