হোম > রাজনীতি > জামায়াত

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার দাবি শিবিরের

স্টাফ রিপোর্টার

১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নির্বাচন কমিশনের (ইসি) সাম্প্রতিক নিষেধাজ্ঞার সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে শিবির নেতারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যখন স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি, তখন ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্ত জনমনে গভীর সংশয় ও আস্থার সংকট তৈরি করেছে। নির্বাচনের পরিবেশকে বিতর্কমুক্ত রাখার পরিবর্তে কেন এমন রহস্যজনক সিদ্ধান্ত নেওয়া হলো—তা আজ দেশবাসীর কাছে বড় প্রশ্ন। বিশেষ করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের আবেদনের প্রেক্ষিতে ভোটকেন্দ্র থেকে বিএনসিসির মতো নিরপেক্ষ সংস্থাকে সরিয়ে দেওয়া এবং এখন সাধারণ ভোটারদের মোবাইল ফোন ব্যবহারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা কোনো সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ কি না—সেই প্রশ্ন তোলা এখন সময়ের দাবি।

তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, আধুনিক যুগে মোবাইল ফোন কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের তাৎক্ষণিক প্রতিবাদের হাতিয়ার। এই সুযোগ কেড়ে নেওয়ার অর্থ হলো কোনো বিশেষ মহলের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বা ভোট জালিয়াতির পথকে সুগম করা।

বিবৃতিতে নেতারা উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছর এ দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। চব্বিশের জুলাইয়ে এক রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান লক্ষ্য ছিল একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা। অথচ জনগণের সেই আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। জুলাইয়ে সাধারণ মানুষের হাতের এই মোবাইল ফোনই তখন ফ্যাসিবাদের সকল অন্যায়ের প্রামাণ্য দলিল হিসেবে কাজ করেছিল। এখন সেই ফোনকে ভয় পাওয়ার অর্থ হলো জনমতের প্রকৃত প্রতিফলনকে বাধাগ্রস্ত করা, যা কোনোভাবেই কাম্য নয়।

তারা আরো বলেন, ৪০০ গজের এই অদ্ভুত বিধিনিষেধের ফলে ঘনবসতিপূর্ণ এলাকায় সাধারণ ভোটারদের যাতায়াত ও নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়বে, ফলে নির্বাচনে ভোটার উপস্থিতিতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

মিয়া গোলাম পরওয়ারের ৫ বইয়ের মোড়ক উন্মোচন

মেধা পাচার রোধে কর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়নে কার্যকর পরিকল্পনার গ্রহণের দাবি

ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ অনুষ্ঠানে উপস্থিত জামায়াত আমির

লেবাননে তিন বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের উদ্বেগ

সংগ্রামী পথ থেকে কখনো বিচ্যুত হননি ড. ওবায়েদুল্লাহ

শিবির সভাপতির সঙ্গে পাকিস্তান জামায়াত নেতার সাক্ষাৎ

পাকিস্তানের নেতার সঙ্গে জামায়াতের মহিলা বিভাগের মতবিনিময়

জানা গেল, জাতীয় নির্বাচনে জামায়াতের ব্যয় হয়েছে কত টাকা

মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই বাজারে অস্থিরতা

ঢাকা-১৫ এলাকায় পানির সমস্যা সমাধানে বিরোধীদলীয় নেতার প্রতিশ্রুতি