হোম > রাজনীতি > জামায়াত

অন্যায্য সিদ্ধান্ত প্রত্যাহারে ইসিকে বাধ্য করা হবে: অ্যাডভোকেট ‍জুবায়ের

স্টাফ রিপোর্টার

সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটারদের জন্য মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, নির্বাচন কমিশন কর্তৃক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটারদের জন্য মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমরা মনে করি, এই সিদ্ধান্ত ভোটারদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে তাদের ওপর অযাচিত নিয়ন্ত্রণ আরোপের শামিল।

এমতাবস্থায় আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অবিলম্বে এই অন্যায্য সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করে কমিশনের এই অন্যায্য সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য করবো ইনশাআল্লাহ।

মেয়াদ শেষে ৭৫ শতাংশ সংস্কার বাকি, সিলেট-ছাতকে ট্রেন চলাচলে অনিশ্চয়তা

চীনের বাণিজ্য ও কৌশলগত সম্প্রসারণের সেতু আফগান সীমান্তের ওয়াখান করিডর

দেওয়ানগঞ্জে ৫ মেট্রিকটন অবৈধ সার জব্দ

মক্কা প্যাক্টের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করা হবে

নেপাল-তিব্বতে মৃত ছাড়াল ১০০০, নিখোঁজ ৪৪৬২

চার যুগে বিএনপি, জিয়াউর রহমান থেকে তারেক রহমান

সাগর-রুনি হত্যার সুষ্ঠু তদন্তের স্বার্থে সন্দেহভাজন ব্যক্তির নাম এখনই প্রকাশ করা উচিত নয়

বাগাতিপাড়ায় মেরামত কাজ শেষে রেল যোগাযোগ স্বাভাবিক

স্পেয়ার পার্টসের নামে কনটেইনারে মিলল ১২ কোটি টাকার বিলাসবহুল গাড়ি

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানি ও চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক