হোম > রাজনীতি > জামায়াত

আজ গাজীপুর-ময়মনসিংহ-কিশোরগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির

আমার দেশ অনলাইন

নির্বাচনি সফরের অংশ হিসেবে আজ মঙ্গলবার তিনটি জনসভায় বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সকাল সাড়ে ১০ টায় তিনি কিশোরগঞ্জের কটিয়াদী কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় যোগ দেবেন।

পরে দুপুর ১২ টায় যাবেন ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠের জনসভায়। সর্বশেষ দুপুর দুইটায় গাজীপুরের জয়দেবপুরে রাজবাড়ী মাঠে ১১ দলীয় নির্বাচনি ঐক্য আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

দলীয় সূত্রমতে, আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন জেলায় নির্বাচনি জনসভায় যাবেন জামায়াত আমির। পরে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকায় নিজ নির্বাচনি আসনে গণসংযোগ করবেন।

এদিকে আজ জনসভা শেষে ফিরে ঢাকা-১৫ আসনে নিজ নির্বাচনি এলাকায় গণসংযোগ করবেন জামায়াত আমির। বিকেল সাড়ে ৪ টায় মিরপুর-১০ (কারার মসজিদ) আদর্শ স্কুলের পাশে এই গণসংযোগ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা

জামায়াতের যুব বিভাগের প্রতিনিধি সম্মেলন উদ্বোধন

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের

আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১৪ মৃত্যু, জামায়াতের শোক

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সীরাত পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত