হোম > রাজনীতি > জামায়াত

পুরো চট্টগ্রাম আজ পানিতে ভাসছে: সংসদে শাহজাহান চৌধুরী

সংসদ রিপোর্টার

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, পুরো চট্টগ্রাম আজ পানিতে ভাসছে। দলটির আরেক এমপি মোহাম্মদ জহিরুল ইসলাম সমন্বয়হীনতার কারণে চট্টগ্রামের জলাবদ্ধতা দূর হচ্ছে বলে অভিযোগ করেন। অতিবৃষ্টির কারণে মানুষের অবস্থা অসম্ভব খারাপ বলে দাবি করেছেন বিএনপি দলীয় স্থানীয় এমপি সরওয়ার জামাল নিজাম। জবাবে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন দুর্গত এলাকার মানুষের জন্য চাল, শুকনো খাবার ও টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি নিয়ে আলোচনা হয়। অতি বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাহাড় ধসে হতাহতের ঘটনাও ঘটেছে।

আসরের বিরতির আগে চট্টগ্রাম-১৩ আসনের (বিএনপি) সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, গত চারদিনের বৃষ্টিতে আমার নির্বাচনি এলাকার আনোয়ারা ও কর্ণফুলী সয়লাব হয়ে গেছে। মানুষ অবস্থা অসম্ভব খারাপ।

আসরের বিরতির পরে পয়েন্ট অব অর্ডারে শাহজাহান চৌধুরী বলেন, বিশেষ করে আমার লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ, পটিয়া, আনোয়ারা, কর্ণফুলী এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রীর এলাকার মানুষ পানিতে ভাসছে। মানুষের অসম্ভব কষ্ট হচ্ছে। এমন অবস্থায় নারী, শিশু, বৃদ্ধসহ অসহায় মানুষদের শুকনো খাবার দেওয়ার জন্য। যেখানে নদী ভেঙেছে, সেখানে অতিদ্রুতভাবে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে আর্জিটা তুলে ধরেছি।

জামায়াতের এমপি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, জলাবদ্ধতা দূরীকরণে ২০১৭ সালে চট্টগ্রাম মহানগরীর নিয়ে প্রকল্প গৃহীত হয়েছিল। কিন্তু ৯ বছর পরেও এখনো জলাবদ্ধতা যাচ্ছে না। দুঃখজনক হচ্ছে ওখানে সমন্বয়হীনতা বেশি কাজ করে।

সমস্যার সমাধানে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও প্রকৌশল বিভাগকে সমন্বিতভাবে কাজ করার অনুরোধ করেন তিনি। তিনি বলে, সুয়েজ গেট, খাল খনন ও ড্রেনেজের মত গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করে সমন্বিতভাবে সব দুর্গত এলাকায় কাজ করা হলে স্থায়ী সমাধান হবে।

পরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, গত কয়েকদিন যাবৎ বৃহত্তর চট্টগ্রাম ও পাহাড়ি অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হওয়ার জন্য প্লাবিত হয়েছে। আমরা গতকালকে প্রত্যেকটি জেলায় ২০০ মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকা করে বরাদ্দ দিয়েছি। কিছু প্যাকেটজাত শুকনো খাবার রয়েছে, ওগুলো বিতরণ করতে বলেছি। প্রতিনিয়ত জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলছি, তারা সংসদ সদস্যদের পরামর্শক্রমে বিতরণ করবেন।

এএস

প্রাথমিকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শেখাতে নূরানী শিক্ষক নিয়োগের দাবি জামায়াত এমপির

গণভোটের রায়কে অগ্রাহ্য করার সুযোগ দেব না: বিরোধীদলীয় নেতা

বিপ্লব পরবর্তী পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

এনসিপির সমাবেশে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে

ফেসবুকে সুরা মুহাম্মদ-এর ২৪ নম্বর আয়াত দিয়ে কী বার্তা দিল জামায়াত

গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

সরকারের নীরবতায় দেশ চাঁদাবাজদের অভয়ারণ্য

গণভোটের গণরায় নিয়ে কোনো ষড়যন্ত্র জাতি বরদাশত করবে না

জামায়াতের বড় চ্যালেঞ্জ সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক বাধা: ডা. শফিকুর রহমান

জামায়াত নেত্রী আনজুমান আরার দাফন সম্পন্ন