হোম > রাজনীতি > জামায়াত

আইনশৃঙ্খলাবাহিনীকে আরো জনবান্ধব ও কার্যকর হতে হবে

মতবিনিময় সভায় জামায়াত আমির

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের জানমাল রক্ষা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো জনবান্ধব ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

তিনি সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে দল-মত নির্বিশেষে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে গ্রান্ডপ্রিন্স কনভেনশন সেন্টারে ঢাকা-১৪ আসনের দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম ও ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আবদুল বাতেনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় ঢাকা-১৪ ও ঢাকা-১৬ নির্বাচনি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিকদের নিরাপত্তা, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, কিশোর গ্যাং প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। জাতীয় সংসদ সদস্যরা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা মাঠপর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন।

সভায় উপস্থিত ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম ও ঢাকা-১৬ আসনের সংসদ আবদুল বাতেন এলাকার উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জনগণের সহযোগিতা কামনা করেন এবং চলমান বিশেষ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রমের বিষয়ে অবহিত করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, নায়েবে আমির আবদুর রহমান মুসা এবং উভয় আসনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।#

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ঢাকায় আজ বজ্রবৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

নেপালে পাহাড়ি ঢলে বিপর্যয়, নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৪০০

বন্যাবিধ্বস্ত নেপালকে ৫ লাখ ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ময়মনসিংহে হচ্ছে ২৫০ শয্যার নতুন জেলা হাসপাতাল

দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী রুখে দাঁড়াতে শেখায়

মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের লাইনম্যানের বিরুদ্ধে গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ‘বোর্ড অব পিস’ ব্যর্থ