হোম > রাজনীতি > জামায়াত

বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদুত ইয়াও ওয়েন।

মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর বসুন্ধরায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা জানান চীনা রাষ্ট্রদূত এবং তার সার্বিক সফলতা কামনা করেন।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে উভয় পক্ষ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। এছাড়া তারা আশা প্রকাশ করেন আগামী দিনগুলোতে বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং দ্বিপক্ষীয় উন্নয়ন ও সহযোগিতা আরও জোরদার হবে।

বৈঠকে চীন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ড. লিউ ইউইং, রাজনৈতিক শাখার পরিচালক ঝ্যাং জিং, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা ও জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।

জুনের ১৬ তারিখেও মাদ্রাসার কোনো শিক্ষক বেতন পাননি

কওমি ও হাফেজিয়া মাদ্রাসা উন্নয়নে সরকারের তেমন পদক্ষেপ নেই

সংবাদপত্রের উৎকর্ষ ও সংবাদকর্মীদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত

একটি মহল পরিকল্পিতভাবে ইসলামী মূল্যবোধে আঘাত হানছে

বেনজীরকে দেশে ফিরিয়ে আনার উপায় জানালেন শিশির মনির

পররাষ্ট্রনীতি নিয়ে সরকারের ‘ভয়’ কেন, প্রশ্ন বিরোধীদলীয় নেতার

মসজিদে গুলির ঘটনা আইনশৃঙ্খলার অবনতির বহিঃপ্রকাশ: গোলাম পরওয়ার

জামায়াতের নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্যে সংসদে উত্তেজনা, বক্তব্য এক্সপাঞ্জ

ক্রিকেটার নাঈম হাসানের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জামায়াতের

মুক্তচিন্তায় অবশ্যই নৈতিকতা থাকতে হবে: সেমিনারে গোলাম পরওয়ার