হোম > রাজনীতি > জামায়াত

শহীদ নূর হোসেনের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না: গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার

ছবি : সংগৃহীত

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শহীদ নূর হোসেনের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা দিতে হলে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

১০ নভেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১০ নভেম্বর ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জীবন উৎসর্গ করেন অকুতোভয় যুবক নূর হোসেন। তাঁর আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়।

তিনি বলেন, শহীদ নূর হোসেনের আত্মত্যাগ দেশের গণতন্ত্রকামী মানুষের মধ্যে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন প্রেরণা সৃষ্টি করেছিল। তাঁর রক্তের বিনিময়ে সৃষ্ট গণজাগরণ পরবর্তী সময়ে স্বৈরশাসনের পতন ত্বরান্বিত করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও অসংখ্য মানুষের আত্মত্যাগের পরও দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি সুদৃঢ় হয়নি। গণতন্ত্রের নামে ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক আধিপত্য, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং নাগরিক অধিকার হরণের প্রবণতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

২০২৬ সালে দাঁড়িয়ে শহীদ নূর হোসেনের আত্মত্যাগের তাৎপর্য নতুন করে উপলব্ধি করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র কেবল ক্ষমতার পালাবদল নয়; এর প্রকৃত অর্থ হলো জনগণের ভোটাধিকার, রাজনৈতিক স্বাধীনতা, আইনের শাসন, জবাবদিহিমূলক সরকার এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা। রাষ্ট্র ও রাজনীতিতে স্বৈরতান্ত্রিক মানসিকতা, দলীয়করণ এবং আধিপত্যবাদী প্রবণতার কোনো স্থান থাকতে পারে না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সব অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, শহীদ নূর হোসেনের রক্ত যেন বৃথা না যায়। তাঁর আত্মত্যাগের প্রকৃত মর্যাদা দিতে হলে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রবিরোধী যেকোনো অপশক্তি ও স্বৈরতান্ত্রিক প্রবণতার বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ, সচেতন ও সোচ্চার হতে হবে।

বিবৃতিতে তিনি শহীদ নূর হোসেনের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে দেশবাসীকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।

আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ভিসি ও প্রক্টর পদে থাকার নৈতিক অধিকার রাখে না: সাদিক কায়েম

হাসিনার পাসপোর্ট আবেদন প্রসঙ্গে যা বললেন জামায়াত নেতা জুবায়ের

ব্যবসায়ী শামীমকে ‘গুমের’ সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি এমপি আরমানের

সিলিন্ডার গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর না হওয়ায় বড় কৌশলগত সম্ভাবনা হারিয়েছে বাংলাদেশ

নতুন বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসন চলতে দেওয়া যাবে না

দেশে আদৌ কোনো সরকার আছে কি না, প্রশ্ন জামায়াত আমিরের

ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের নিন্দা জানালেন এমপি নূরুন্নিসা

জামায়াতকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য