হোম > রাজনীতি > জামায়াত

মিরপুরে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে মহানগর জামায়াত সেক্রেটারি

স্টাফ রিপোর্টার

মিরপুরে ভাঙচুর ও লুটপাটের শিকার স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ড. রেজাউল করিম। গতকাল বিকালে তিনি এই পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, চিকিৎসাকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের প্রতিষ্ঠানে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

তিনি বলেন, মিরপুর-১ নম্বরে চিকিৎসাকেন্দ্রে দুর্বৃত্তরা হামলা, লুটপাট ও ভাঙচুর চালিয়েছে। প্রতিষ্ঠানটি প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে। এর পরপরই জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের প্রতিষ্ঠানে গোলাগুলি,ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

রেজাউল করিম বলেন, এসব ঘটনা সরেজমিনে দেখতে তারা আজ ঘটনাস্থলে এসেছেন। ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মো. সেলিম উদ্দিন বিদেশে অবস্থান করলেও সেখান থেকে ঘটনার খোঁজখবর নিয়েছেন এবং নিন্দা জানিয়েছেন।

মিরপুরের চিকিৎসাকেন্দ্রে হামলার ঘটনায় একজন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ গণমাধ্যমে এসেছে বলে দাবি করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে কারও রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

ড. রেজাউল করিম বলেন, দোষী যে-ই হোক এবং তার রাজনৈতিক পরিচয় যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। সন্ত্রাসীদের কোনো দল নেই।

তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দলের বিরুদ্ধে নয়; অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে। জনগণের অধিকার ও ক্ষমতায়ন প্রতিষ্ঠার লক্ষ্যে দলটি কাজ করবে বলেও জানান তিনি।

এ সময় জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত, টকশো ব্যক্তিত্ব ড. ফয়জুল হক, মহানগরী যুব বিভাগের সেক্রেটারি ড. মোস্তফা পারভেজ ফয়সালসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

শহীদ সাইফুল্লাহ মাসুমের পিতার ইন্তেকালে জামায়াত নেতৃবৃন্দের শোক

জনগণের সম্পদ দখলে নিতে মরিয়া বিএনপি সন্ত্রাসীরা

আল্লাহর বিধান ছাড়া প্রকৃত শান্তি অসম্ভব: জামায়াতের সেক্রেটারি জেনারেল

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাই হাইকমিশনারের বৈঠক

যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের

মিরপুরে রাড্ডা হাসপাতালে হামলা ও লুটপাটের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

ভেরিফিকেশনের নামে শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের বাদ দেওয়ার ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ

‘এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর’—জামায়াত আমিরের প্রতিক্রিয়া

তুরস্ক ও মালয়েশিয়ার নারী প্রতিনিধিদলের সঙ্গে জামায়াতের মহিলা বিভাগের মতবিনিময়

প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘অস্বচ্ছতা ও বৈষম্যের’ তীব্র প্রতিবাদ জামায়াতের