হোম > রাজনীতি > জামায়াত

১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক সন্ধ্যায়

স্টাফ রিপোর্টার

জাতীয় নির্বাচন-পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ শনিবার জরুরি বৈঠকে বসছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটি।

সন্ধ্যা ৭টায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার রাতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠক হয়। সেখানে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ও নির্বাচন-পরবর্তী অবস্থা পর্যালোচনাসহ ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন নেতারা।

সেই আলোকে কিছু সিদ্ধান্তও নেওয়া হয়। তবে পরিস্থিতি দ্রুতই পরিবর্তন হওয়ায় সিদ্ধান্তেও পরিবর্তন আনতে হচ্ছে। সে জন্যই আজ ফের বৈঠক করবেন লিয়াজোঁ কমিটির নেতারা।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ সূত্র জানায়, শুক্রবারের বৈঠকে নির্বাচনে আপত্তির বিষয়গুলোর মধ্যে ভোট কারচুপি, নির্বাচনি এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা, বের করে দেওয়াসহ বিভিন্ন অনিয়ম নিয়ে আলোচনা হয়।

সারা দেশে ১১দলীয় নেতাকর্মী ও ভোটারদের ওপর হামলা ও বাড়িতে আগুন দেওয়ার মতো ফ্যাসিবাদি কার্যক্রমের বিষয়ে আলোচনা ও নিন্দা জানানো হয় এবং এসব বন্ধের দাবি জানানো হয়। আর তা না হলে কঠোর সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে ঐকমত্য হন নেতারা।

বৈঠকে আরো আলোচনা হয় যে, দেশে পুরোনো ধারার কালো অধ্যায়ের রাজনীতি আর নয়, নতুন ধারার সুস্থ রাজনীতির পক্ষে থাকবে ১১ দলীয় জোট। নির্বাচনের আগের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে।

নারীদের অধিকার ও নিরাপত্তার জন্য লড়াই চালিয়ে যাওয়া হবে এবং কোনো ছাড় দেওয়া হবে না। কোনো দল নয়, আপামর জনগণের পক্ষে অবস্থান নেওয়া হবে। সব অপকর্ম দ্রুতই বন্ধের দাবিসহ তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে এসবের প্রতিকার দাবি করা হয়।

হিরোশিমার পিস পার্ক ও মিউজিয়াম পরিদর্শনে বিরোধীদলীয় নেতা

পশ্চিমবঙ্গের ভোটের প্রভাব বাংলাদেশে পড়বে না: ড. মাসুদ

আগামীর রাজনীতি শাপলার চেতনাকে ধারণ করেই গড়ে উঠবে: মামুনুল হক

ইসলাম ও নেতাদের নিশ্চিহ্নের নীলনকশার অংশ ছিলো শাপলা গণহত্যা

৫ মে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

চাঁদাবাজি নিয়ে যা বললেন আমির হামজা

শাপলা গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিরোধীদলীয় নেতার

জুলাই গণহত্যায় হাসিনাসহ সব অপরাধীর বিচার নিশ্চিত করতে হবে

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের কর্মসূচি ঘোষণা