হোম > রাজনীতি > জামায়াত

ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকায় জামায়াতের মিছিল ও গনসংযোগ

স্টাফ রিপোর্টার

ঢাকা-১৫ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে বিভিন্ন এলাকায় মিছিল ও গণসংযোগ করেছেন দলের নেতাকর্মীরা।

রোববার সন্ধ্যা ৬ টায় জামায়াতে ইসলামী ঢাকা-১৫ আসনের ১৬ নং ওয়ার্ড আয়োজিত মিছিলটি তালতলা বাসস্ট্যান্ড হতে শামীম স্মরণী, হালিম ফাউন্ডেশন, মোল্লা পাড়া হয়ে তাল তলা বাজারে গিয়ে শেষ হয়।

মহানগরী কর্মপরিষদ সদস্য ও কাফরুল দক্ষিণ থানার আমির আনোয়ারুল করিমের নেতৃত্বে মিছিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য জিয়াউল আহসান, ঢাকা-১৫ আসনের সদস্য সচিব ও মিরপুর পুর্ব আমির শাহআলম তুহিন, আব্দুল আওয়াল আজম, থানা সেক্রেটারি- মুহাম্মদ আবু নাহিদ, এছাড়া জাকির হোসেন, রুহুল আমীন, আবু সাঈদ খুদরি, মুস্তাফিজুর রহমান, জাহাংগীর আলম, ছাত্রশিবির ও শ্রমিক নেতা সহ স্থানীয় ব্যক্তিরা।

পরে ঢাকা-১৫ আসনের ৪ নং ওয়ার্ডের উদ্যোগে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম, কাফরুল উত্তর থানার আমির রেজাউল করিম, থানা সেক্রেটারি আশিকুর রহমান সহ স্থানীয় নেতারা।

১৪ নং ওয়ার্ডের উদ্যোগে সন্ধ্যা ৭ টায় শেওড়াপাড়া শামীম স্মরনী থেকে গণসংযোগ ও মিছিল শুরু হয়ে ইকবাল রোড,আনন্দ বাজার,বডার বাজার, পশ্চিম শেওড়াপাড়ার বিভিন্ন রোড প্রদক্ষিন করে কাজীপাড়ায় গিয়ে শেষ হয়।

এই গণসংযোগে উপস্থিত ছিলেন- কাফরুল দক্ষিণ থানা আমির আব্দুল মতিন খান, পেশাজীবি নেতা মাস্টার শহিদুল্লাহ, থানা সেক্রেটারি আতিকুর রহমান রায়হান, থানা কর্মপরিষদ সদস্য ও স্থানীয় নেতার।

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা

জামায়াতের যুব বিভাগের প্রতিনিধি সম্মেলন উদ্বোধন

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের

আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১৪ মৃত্যু, জামায়াতের শোক

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সীরাত পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত