হোম > রাজনীতি > জামায়াত

তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ শেষে যে বার্তা দিলেন ডা. তাহের

আমার দেশ অনলাইন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনীতির মাঠে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে নিরঙ্কুশভাবে বিজয়ী হয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবনে যান তারেক রহমান।

অনেকটা সময় নিয়ে সেই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

সাক্ষাতের সময় সেখানে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এ ছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেখানে উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের তাহের বলেন, এটি রাজনীতির গুণগত পরিবর্তন। আমরা একসঙ্গে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। সরকার এবং বিরোধী দল মিলে একসঙ্গে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করব।

তিনি আরো বলেন, জনগণের কল্যাণে যেকোনো বিষয়ে আমরা সরকারকে সহযোগিতা করব। জামায়াত ইসলামী কোনো জাতীয় সরকারে অংশ নেবে না। শক্ত বিরোধী দলের ভূমিকায় থাকবে।

সাক্ষাতে আইনশৃঙ্খলার বিষয়ে সরকার যেনো নজর দেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জামায়াত আমির।

উখিয়ায় পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যুতে শিবিরের শোক ও উদ্বেগ প্রকাশ

সরকারি হিসাব কমিটির সভাপতি ডা. তাহের

প্রাথমিকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শেখাতে নূরানী শিক্ষক নিয়োগের দাবি জামায়াত এমপির

পুরো চট্টগ্রাম আজ পানিতে ভাসছে: সংসদে শাহজাহান চৌধুরী

গণভোটের রায়কে অগ্রাহ্য করার সুযোগ দেব না: বিরোধীদলীয় নেতা

বিপ্লব পরবর্তী পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

এনসিপির সমাবেশে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে

ফেসবুকে সুরা মুহাম্মদ-এর ২৪ নম্বর আয়াত দিয়ে কী বার্তা দিল জামায়াত

গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

সরকারের নীরবতায় দেশ চাঁদাবাজদের অভয়ারণ্য