জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার বিকেলে মহাখালী রেলগেটের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের। এখানে কেন্দ্রীয় ও মহানগরী নেতাদের বক্তব্য রাখার কথা।
এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ‘এই সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাস অতিবাহিত হয়েছে। এই ছয় মাসের মাথায় তিনবার তারা জ্বালানির মূল্যবৃদ্ধি করেছে।’ জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।