হোম > রাজনীতি > জামায়াত

ঢাকার একটি আসনে মনোনয়ন প্রত্যাহার করল জামায়াত

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে এনসিপির প্রার্থীকে সমর্থন জানিয়ে জামায়াতের প্রার্থী প্রিন্সিপাল আশরাফুল হক মনোনয়ন প্রত্যাহার করেছেন। মঙ্গলবার নির্বাচন কমিশন অফিস থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তিনি।

এর আগে শনিবার ঢাকা-১৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।

এনসিপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়—দীর্ঘদিন ধরে ঢাকা-১৮ আসনের প্রতিটি অলিগলি ও মানুষের সুখ-দুঃখের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন অধ্যক্ষ আশরাফুল হক। সবার ভালোবাসা এবং সংগঠনের আস্থার কারণে সংসদ সদস্য পদে প্রার্থী হিসেবে এ আসনে প্রচারণা চালিয়ে আসছিলেন। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর ঐক্য ও জোটের স্বার্থে ঢাকা-১৮ আসনটি আমাদের জোটের শরিক এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আদীবকে ছেড়ে দেওয়া হয়েছে।

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা

জামায়াতের যুব বিভাগের প্রতিনিধি সম্মেলন উদ্বোধন

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের

আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১৪ মৃত্যু, জামায়াতের শোক

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সীরাত পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় জামায়াত আমিরের নিন্দা