হোম > রাজনীতি > জামায়াত

১১ দলীয় ঐক্যের কর্মসূচিতে জনগণকে অংশগ্রহণের আহ্বান জামায়াতের

গণভোটের রায় বাস্তবায়ন দাবি

স্টাফ রিপোর্টার

অবিলন্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে দেশের সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু হচ্ছে।

বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই আহবান জানান।

বিবৃতি তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট অনুষ্ঠিত হয়। সেই গণভোটের রায়কে বিএনপি সরকার বাস্তবায়ন না করে টালবাহানা ও ষড়যন্ত্র করছে, যা জনগণের সাথে এক ধরনের প্রতারণা। গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেয়া ৭০ শতাংশ নাগরিকের মতামত বাস্তবায়ন করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য বদ্ধপরিকর। এজন্য দেশবাসীকে সাথে নিয়ে রাজপথে ভূমিকা রাখবে ১১ দলীয় ঐক্য।

গোলাম পরওয়ার আরও বলেন, সরকারের অব্যবস্থাপনা ও দলীয় সিন্ডিকেটের কারণে দেশে জ্বালানি সংকট চরম আকার ধারণ করেছে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষে নেয়নি, ফলে সৃষ্ট জনভোগান্তির দায় সরকার এড়াতে পারে না।

১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি সফল করে নাগরিক অধিকার আদায়ে ১১ দলীয় ঐক্যসহ সংগঠনের সকল স্তরের জনশক্তি এবং দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে-৯ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী সারা দেশে গণসংযোগ এবং লিফলেট বিতরণ, ১১ এপ্রিল দেশের সকল মহানগরী পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি, ১২ এপ্রিল সকল জেলায় বিক্ষোভ কর্মসূচি এবং ১৩ এপ্রিল ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে জাতীয় সেমিনার।

এদিকে ১১ দলের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর শাহবাগে লিফলেট বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এতে ১১ দলের নেতারা উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর দিনই পদ্মা ব্যারাজ প্রকল্পে পিডি নিয়োগ

স্মিথ-কক্সের ব্যাটে ইংল্যান্ডের লড়াই

সংবাদ সম্মেলনে এলেন না কোচ ও খেলোয়াড়!

রংপুরে গণপতি পরিবার হত্যাকাণ্ড: ঘাতকদের বর্ণনায় খুনের হাড়হিম বিবরণ

অস্ট্রেলিয়া সফর : আমাদের বিশ্বাসটা আরো শক্ত হলো

লক্ষ্য ফাইনালÑবললেন অধিনায়ক জ্যোতি

বিধ্বস্ত গাজার শিশুদের ঘুড়ির দুঃস্বপ্নে ইসরাইলিদের ঘুম হারাম

জিপিএ-৫ জীবনের চূড়ান্ত অর্জন নয়, সামনে আরও কঠিন পথ অপেক্ষা করছে: ডাকসু জিএস

২৮ হাজার কোটি টাকায় ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ