হোম > রাজনীতি > জামায়াত

গণভোটের রায় বাস্তবায়ন না করা হলে একদফা দাবি রূপান্তর করা হবে: জামায়াত আমির

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, যদি গণভোটের রায় বাস্তবায়ন করা না হয়, তাহলে আন্দোলন একদফা দাবিতে রূপান্তরিত করা হবে। আমরা দেশে কোনো বিশৃঙ্খলা চাই না। কিন্তু গণভোটের রায় বাস্তবায়ন না করা হলে বিরোধীদল আঙুল চুষবে না।

শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে ১১দলীয় ঐক্যের সাত দফা দাবিতে ঘোষিত ঢাকা-কুষ্টিয়া লংমার্চের ঝিনাইদহ অংশের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের দাবি পরিষ্কার। আমরা সাত দফা দাবি নিয়ে মাঠে নেমেছি। এই দাবি কোনো ব্যক্তির নয়, এটি ১৮ কোটি মানুষের অধিকারের প্রশ্ন। সরকারের উদ্দেশে তিনি বলেন, জনগণকে অপমান করা হচ্ছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে মানুষ দুটি ভোট দিয়েছিল। কিন্তু নির্বাচনে ৭০ ভাগ জনগণ ‘হ্যাঁ’ ভোট দিলেও তা মানা হয়নি। যদি গণভোট অবৈধ হয়, তবে এই সংসদ নির্বাচনও অবৈধ। সরকার অচিরেই সমঝোতার মাধ্যমে দাবি মেনে নেবে বলে আশা প্রকাশ করে তিনি জানান, দাবি আদায় না হলে ১৮ কোটি মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

জেলা জামায়াতে ইসলামীর আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবুবকরের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ১১দলীয় জোটের নেতা ও এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তারেক রেজা, এবি পার্টির যুব সংগঠনের সদস্যসচিব হাদীউজ্জামান খোকন, অধ্যাপক মতিয়ার রহমান, মাওলানা আবু তালেব, সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল ও রুহুল আমিন প্রমুখ।

আমার দেশ ছেঁড়া সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ

জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না: বিএনপিকে ডা. শফিকুর রহমান

পথসভায় জামায়াত আমিরের প্রশ্ন: আপনারা কি কার্ড পেয়েছেন

‘কোরআন-সুন্নাহর বিধান অনুযায়ী সাম্যের বাংলাদেশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’

মুজিব-হাসিনার জন্মস্থানে দাঁড়িয়ে জামায়াত আমিরের প্রতিশ্রুতি, দাবি আদায়ে আমরা অনড়

গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে

আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে: শফিকুর রহমান

খুলনা বিভাগে ১১–দলীয় ঐক্যের লংমার্চের আগে বায়তুল মোকাররমে চলছে উদ্বোধনী সমাবেশ

জামায়াত নেতা নজরুল ইসলামের ইন্তেকাল, গোলাম পরওয়ারের শোক

পাবনায় বজ্রপাতে ছয়জনের মৃত্যুতে জামায়াতের শোক