হোম > রাজনীতি > জামায়াত

সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

আমার দেশ অনলাইন

সাধারণ মানুষের মুখে এখন কথা ভাসছে যে, সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে অত্যন্ত দায়িত্বশীল ও খোঁজখবর রাখেন, অথচ শুধু নিজের মন্ত্রণালয়ের দায়িত্বটাই তিনি ঠিকমতো সামলাতে পারছেন না। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন।

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারি দলের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে তিনি সরকারের দাবির কঠোর সমালোচনা করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো—সরকারের এমন নিয়মিত দাবির জবাবে ডা. শফিকুর রহমান বলেন, ‘যখন যে ক্ষমতায় থাকে, এসেই দাবি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাকি আগের চেয়ে ভালো। আমি জাতীয় সংসদেও বলেছি, সেই ‘আগের’ সংজ্ঞাও বুঝি না আর ‘ভালো’র বাস্তব রূপও কোথাও খুঁজে পাই না। ঘরে-বাইরে, পথে-ঘাটে কোথাও কি নিরাপত্তা আছে? সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার ছেলেকে হত্যা করা হলো, আর এখন দায় এড়াতে ছেলেটিকে উল্টো দোষী বানানোর চেষ্টা চলছে। এটি চরম দায়িত্বহীনতার লক্ষণ।’

সরকারি দলের শীর্ষ নেতৃত্বের অভ্যন্তরীণ নানা অভিযোগ ও বক্তব্য সামনে এনে বিরোধীদলীয় নেতা বলেন, ‘সাধারণ মানুষের মধ্যে এখন তীব্র চর্চা হচ্ছে—সালাহউদ্দিন সাহেব সকল মন্ত্রণালয়ের ব্যাপারে খুবই দায়িত্বশীল, সবার বিষয়ে আন্তরিকভাবে খোঁজখবর রাখেন; কিন্তু কেবল নিজের মন্ত্রণালয়ের দায়িত্বটাই তিনি ঠিকমতো পালন করতে পারছেন না।’

এ সময় তিনি আরও উল্লেখ করেন, সংসদ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মঞ্চে সরকারি দলের নেতারাই একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলছেন। তাদেরই প্রভাবশালী নেতা গয়েশ্বর চন্দ্র রায় ট্রেজারি বেঞ্চে বসে বলেছেন যে দেশের সবচাইতে বড় মাদকের চালান আসে সংশ্লিষ্ট নেতার বাড়ির এলাকা দিয়েই।

মতবিনিময় সভায় সিলেট জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সরকারি দল নিজেই আইন লঙ্ঘন করলে আইনশৃঙ্খলা রক্ষা হবে কীভাবে: জামায়াত

চীনের ৭৭তম জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমির

হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ভূমিকা না থাকায় জামায়াতের উদ্বেগ

মন্ত্রী-এমপিদের সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত মানবো না: বিরোধীদলীয় নেতা

প্লট-শুল্কমুক্ত গাড়ি না নেওয়ার ঘোষণা দিয়ে সরকারি বাসা নেওয়ার বিষয়ে যা বললেন জামায়াত আমির

সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা

ট্রেনে অগ্নিসংযোগে জামায়াতকে জড়িয়ে রিজভীর বক্তব্যের তীব্র নিন্দা

হোম মিনিস্টার ইনঅ্যাকটিভ হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না

সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ