হোম > রাজনীতি > জামায়াত

‘নাগরিক সেবা’ অ্যাপ আনছে জামায়াত

আমার দেশ অনলাইন

নগরবাসীর সমস্যা সমাধানে ‘নাগরিক সেবা’ অ্যাপ নিয়ে আসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যার মাধ্যমে নগরবাসী তাদের নিজেদের এলাকায় মশার উপদ্রব, জলাবদ্ধতা, ময়লা আবর্জনা, রাস্তার খানাখন্দসহ নানান অভিযোগ জানাতে পারবে।

বুধবার (৪ মার্চ) দুপুরে জামায়াতের ঢাকা মহানগরী উত্তর থেকে পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টায় রাজধানীর বাজিধারায় জে ব্লকের প্রগতি সরণি প্রধান সড়কের ১৬নং বাসায় এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন নাগরিক সেবা অ্যাপের উদ্বোধন করার কথা রয়েছে।

আমন্ত্রণপত্রে বলা হয়, নগরের মশার উপদ্রব, জলাবদ্ধতা, ময়লা আবর্জনা, রাস্তার খানাখন্দ এসব সমস্যা সরাসরি জানাতে পারবেন ‘ নাগরিক সেবা’ অ্যাপের মাধ্যমে। জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এই অ্যাপের মাধ্যমে সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট টিম কাজ করবে। ইনশাআল্লাহ।

মির্জাগঞ্জে ছাত্রদলের কমিটি গঠনের এক সপ্তাহ পর বাতিল

দৌলতখানে নার্সের টানাহেঁচড়ায় নবজাতকের মৃত্যু

লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায়

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন অক্টোবরে

মেয়েকে হত্যার অপরাধে পিতার মৃত্যুদণ্ড

পর্যটন খাতের অবদান জিডিপিতে ৭-৮ শতাংশে উন্নীত করতে কাজ চলছে

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান

তজুমদ্দিনে ৩৯ সরকারি ঘর এখনো আ.লীগ নেতাদের নামে

খলনায়ক ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি, শুনানি ২৭ আগস্ট

আ.লীগের বিরুদ্ধে নাশকতা মামলায় আসামি বিএনপি-জামায়াতের নেতাকর্মী