হোম > রাজনীতি > জামায়াত

জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। বুধবার সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় জামায়াত আমিরের সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানায়, সাক্ষাৎকারটি অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনাকালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বাংলাদেশ এবং ফিলিস্তিনের গভীর ও ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি পুনর্ব্যক্ত করেন এবং জোর দিয়ে বলেন, দল-মত নির্বিশেষে বাংলাদেশের জনগণ সর্বদা ফিলিস্তিনের ন্যায়সঙ্গত সংগ্রামের পাশে থাকবে। তিনি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের দখল ও জোরপূর্বক উচ্ছেদের ধ্বংসাত্মক পরিকল্পনা অবিলম্বে বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জাতিসংঘ, ওআইসি ও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

জামায়াত আমির আরো বলেন, ফিলিস্তিন পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও অকৃত্রিম সমর্থন অব্যাহত থাকবে।

এ সময় ষ্ট্রদূত ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে বাংলাদেশের আন্তরিক সমর্থন ও সংহতির জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন যে এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নৃশংস হত্যা-সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ করবে জামায়াত

‘প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত’

হজ পালনের উদ্দেশে জামায়াত আমির ঢাকা ছাড়বেন কাল

মালয়েশিয়ার পাস-এর প্রেসিডেন্টের সঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেলের মতবিনিময়

হামে মৃত্যু অস্বাভাবিকভাবে বাড়ায় উদ্বেগ প্রকাশ

আগামী বাজেটে শ্রমিক বৈষম্যের অবসান চাই: অধ্যাপক মুজিব

বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষাঙ্গণে সহিংসতা ও দখলদারিত্বের রাজনীতি বন্ধ করতে হবে

ভোগের নয়, ত্যাগের রাজনীতিই এদেশের ভাগ্য বদলাবে: এটিএম আজহার

মোটরসাইকেল মালিকদের ওপর করারোপ হবে জনস্বার্থবিরোধী