ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) সংসদীয় এলাকার পূর্ব কাজীপাড়ায় জুমার নামাজ আদায় করলেন নবনির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সংসদ সদস্য হিসেবে জামায়াত আমির প্রথম জুমার নামাজ আদায়ের জন্য মসজিদুর রহমান জামে মসজিদে পৌঁছালে সেখানে মুসল্লিদের উপস্থিতি বেড়ে যায়।
নামাজের আগে স্থানীয় মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান। এছাড়া নামাজ শেষে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
এ সময় স্থানীয় মানুষ তাদের নির্বাচিত এমপিকে ঘিরে বেশ উচ্ছাস প্রকাশ করেন। জামায়াত আমির তাদের হাত নেড়ে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।