হোম > রাজনীতি > জামায়াত

ঢাকা-১৫ আসনের পানির সমস্যা সমাধানে উদ্যোগ নিল জামায়াত

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর উদ্যোগে ঢাকা-১৫ আসনের দীর্ঘদিনের পানির সমস্যা সমাধান হচ্ছে। দলটির প্রতিনিধিরা ওয়াসা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ সমাধানের উদ্যোগ নেন।

দলীয় সূত্র জানায়, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমিরর সেলিম উদ্দিনের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল রোববার সকালে ঢাকা ওয়াসার মডস জোন-৪ কার্যালয়ে যান। মহানগরী উত্তর যুব বিভাগের সেক্রেটারি মোঃ হাসানুল বান্না চপলের নেতৃত্বে প্রতিনিধিদলটি জোনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এমদাদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় জামায়াত নেতা মো. সেলিম উদ্দিন মোবাইল ফোনে এমদাদ হোসেনের সঙ্গে কথা বলেন। তিনি ঢাকা-১৫ আসনের নাগরিকদের পানির সমস্যা দ্রুত সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

জবাবে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এমদাদ হোসেন প্রতিনিধিদলকে পানির সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সাক্ষাৎ শেষে তিনি তার অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং ঢাকা-১৫ আসনে পানির ভোগান্তি দ্রুত কমানোর লক্ষ্যে একটি নতুন রোডম্যাপ প্রণয়ন করেন।

প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন ঢাকা সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল আমান, মহানগরী উত্তর যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা

জামায়াতের যুব বিভাগের প্রতিনিধি সম্মেলন উদ্বোধন

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের