হোম > রাজনীতি > জামায়াত

জুলাই সনদের আইনি ভিত্তি আদায়ে গণআন্দোলন গড়ে তোলা হবে

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন বলেন, জুলাই বিপ্লবে ১৪ শতাধিক মানুষ শাহাদাত বরণ করেছেন; কিন্তু তাদের সঠিক তালিকা ও প্রয়োজনীয় উদ্যোগ এখনো দৃশ্যমান নয়। তিনি আরো বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি আদায়ে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।

শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে ওয়ার্ড সভাপতি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন।

তিনি দাবি করেন, মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন এবং আহত ও পঙ্গুদের নিয়েও বহুবিধ কাজ করছেন। অন্তর্বর্তীকালীন সরকার নানা দাবি করলেও বাস্তবে শহীদ পরিবারগুলোর জন্য উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ তারা নেননি।

তিনি আরও বলেন, আমরা শহীদদের স্মরণে একটি স্মারকগ্রন্থ প্রকাশ করেছি। যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগ জাতির সামনে তুলে ধরা আমাদের অঙ্গীকার। তিনি অভিযোগ করেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলেও সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলো তাদের অবস্থান থেকে সরে গেছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

বক্তব্যে তিনি বিএনপির সমালোচনা করে বলেন, গণভোটের ৭০ শতাংশ রায়কে অস্বীকার করে বিএনপি প্রমাণ করেছে, তারা জনগণের শক্তিতে নয়, বরং কারচুপিতে বিশ্বাসী। জনগণের ম্যান্ডেট উপেক্ষার এই অপচেষ্টা চরম নিন্দনীয়।” একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হলে জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে দাবি আদায়ে রাজপথে নামবে।

ওয়ার্ড সভাপতিদের উদ্দেশে তিনি বলেন, নৈতিকভাবে দৃঢ় নেতৃত্ব গড়ে তোলা জরুরি। একজন দায়িত্বশীল ব্যক্তি নৈতিকভাবে দুর্বল হলে তা সমাজে অস্থিরতা ও অন্যায় বৃদ্ধি করে। তাই সত্যনিষ্ঠ ও নীতিবান নেতৃত্ব গড়ে তুলতে হবে। পাশাপাশি তিনি যোগ করেন, অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হলেও নিজেদের পক্ষ থেকে কোনো অন্যায় করা হবে না।

সম্মেলনে সভাপতিত্ব করেন যশোর জেলা শাখার নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবু সাদিক বিশ্বাস, জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবুজাফর সিদ্দিক, সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, গোলাম কুদ্দুস, অধ্যাপক সামসুজ্জামান জামান, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক মনিরুল ইসলাম এবং জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলন শেষে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।

কোরবানির বর্জ্য অপসারণে চরম অব্যবস্থাপনার অভিযোগ সেলিম উদ্দিনের

রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে অব্যবস্থাপনার অভিযোগ জামায়াতের

জুলাই শহীদ পরিবারের সঙ্গে জামায়াত নেতাদের ঈদ উদযাপন

সিটি করপোরেশন ব্যর্থ হলে জামায়াত কোরবানির বর্জ্য অপসারণ করবে

ঈদের দিন শহীদ পরিবারের পাশে সাদিক কায়েম

জুলাই শহীদ পরিবারের পাশে সরকার নেই: ড. হেলাল উদ্দিন

আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যুতে জামায়াতের বিবৃতি

বাউফলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা পেল অসহায় দুস্থরা

জনবান্ধব বাজেট তৈরি করতে হবে: নূরুল ইসলাম বুলবুল

বিএনপি ক্ষমতা দেখিয়ে আ.লীগের পথ অনুসরণ করছে: এটিএম আজহারুল