হোম > রাজনীতি > জামায়াত

রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতাদের অংশগ্রহণ

স্টাফ রিপোর্টার

ঢাকায় রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় রাজধানীর হোটেল লে মেরিডিয়ান ঢাকার স্কাই বলরুমে রাশিয়ান দূতাবাস এ অনুষ্ঠানের আয়োজন করে।

ঢাকায় নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারিম ভিয়াচেস্লাভ সেন্টিউরিনের আমন্ত্রণে অনুষ্ঠানে অংশ নেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, আমীরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টামণ্ডলীর সদস্য আলী আহমাদ মাবরুর। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানের এক পর্যায়ে জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারিম ভিয়াচেস্লাভ সেন্টিউরিনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির পক্ষ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশে প্রেরিত একটি শুভেচ্ছা বার্তা চার্জ দ্য অ্যাফেয়ার্সের নিকট হস্তান্তর করেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সৌজন্য সাক্ষাতে রাশিয়ার সরকার ও জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও অব্যাহত উন্নতি কামনা করা হয়। একই সঙ্গে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও অর্থবহ হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট অতিথি ও আমন্ত্রিত ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এমএমআর

হত্যা ও পুশ ইন বন্ধের দাবিতে সীমান্তবর্তী জেলাগুলোতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

ইসলামী ব্যাংক থেকে এসআলম সহযোগীদের অপসারণ করতে হবে

আদ-দ্বীন হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি নূরুন্নিসা সিদ্দীকার

চীনে নিহত শিক্ষার্থী তৌফিকের পরিবারকে বিরোধীদলীয় নেতার সমবেদনা

১৮ ঘণ্টা পরও উদ্ধার হয়নি অপহৃত শিবির নেতা, পোস্টে যা বললেন জামায়াত আমির

আদ্-দ্বীনে রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি

প্রস্তাবিত বাজেট জনআকাঙ্ক্ষার পরিপন্থি: মামুনুল হক

আমি কোনো দলের একক এমপি নই: ড. মাসুদ

বাজেটকে বিশাল ঘাটতি ও ঋণ নির্ভর বলছে জামায়াত

রক্তদান শুধু সেবা নয়, ইবাদতও: সেলিম উদ্দিন