হোম > রাজনীতি > জামায়াত

প্রবাসীদের অধিকার রক্ষায় প্রয়োজনে শহীদও হতে পারি: আখতারুজ্জামান

আমার দেশ অনলাইন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার ঠিক আগমুহূর্তে একটি ভিডিও বার্তায় দেশবাসীর উদ্দেশে দোয়া চেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মো. আখতারুজ্জামান। ভিডিওতে তিনি সাধারণ মানুষ ও প্রবাসীদের অধিকার আদায়ের লড়াইয়ে শেষ পর্যন্ত পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

শুক্রবার সন্ধ্যায় ভিডিও বার্তায় মেজর (অব.) আখতারুজ্জামান বলেন, ‘আমাকে এই মুহূর্তে ডিবি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। শুধু আপনাদের সবাইকে জানিয়ে গেলাম। দোয়া করবেন, আমি যেন জনগণের জন্য, দেশের মানুষের জন্য, বিশেষ করে প্রবাসী ভাইদের স্বার্থ রক্ষার জন্য শহীদ হতে পারি।’

জনগণের অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরো বলেন, ‘জনগণের অধিকারের সংগ্রামে আমি আছি, থাকব এবং আজীবন থাকব। যতদিন বেঁচে আছি, ততদিন জনগণের পাশে থাকব, জনগণের জন্য সংগ্রাম করব এবং জনগণের জন্য এই জীবন ত্যাগ করব।’

উল্লেখ্য, সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন অব্যবস্থাপনা ও যাত্রীদের ভোগান্তি নিয়ে সোচ্চার হয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মেজর (অব.) আখতারুজ্জামান। এ ঘটনার জেরে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং পরবর্তীতে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, সাজানো মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির

শ্রমিকদের অধিকার ও চাকরির নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নিতে হবে: আতিকুর রহমান

মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের

সঠিক পরিকল্পনা ও সৎ নেতৃত্ব থাকলে ঢাকাকেও বদলে দেওয়া সম্ভব

গ্রেপ্তারের আগে ভিডিও বার্তায় যা বললেন জামায়াত নেতা আখতারুজ্জামান

ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত

মিরপুরের রাড্ডায় যা হচ্ছে, পুরো দেশেই তা হচ্ছে: ব্যারিস্টার আরমান

শাহজালাল বিমানবন্দরে হয়রানি, লিখিত অভিযোগ জামায়াতের চার এমপির

রাড্ডা হাসপাতালে হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত লড়াই করব

ডেঙ্গু প্রতিরোধে ৪-১০ অক্টোবর জামায়াতের জনসচেতনতা কর্মসূচি