হোম > রাজনীতি > জামায়াত

জুলাই সনদ বাতিল করলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে: ড. হেলাল

স্টাফ রিপোর্টার

জুলাই সনদ বাতিল করে নব্য ফ্যাসিবাদের আবির্ভাব হলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির এডভোকেট ড. হেলাল উদ্দিন।

শুক্রবার জামায়াতে ইসলামী শাহজাহানপুর পূর্ব থানার উদ্যোগে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকারের উদ্দেশ খারাপ বলেই সরকার জুলাই অধ্যাদেশ সহ অন্তর্বর্তী সরকারের ১০ অধ্যাদেশ বাতিলের পথে হাটছে। আওয়ামী লীগের শরিক দলের নেতারা যেভাবে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে উঠতে সহযোগিতা করেছে একইভাবে বিএনপির শরীক দলের কয়েকজন নেতা একই ভূমিকা পালন করছে। তারা যেমনি সরকারের মঙ্গল চায় না, তেমনি দেশ ও জাতির মঙ্গলও চায় না। তারা চায় সরকারকে ব্যবহার করে নিজেদের ফায়দা লুটে নিতে।

সরকারকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে ড. হেলাল উদ্দিন আরও বলেন, দেশ ও জাতির স্বার্থে সরকারের যেকোনো কার্যক্রমে জামায়াতে ইসলামী সহযোগিতা করবে। জামায়াতে ইসলামী কেবলমাত্র সংসদের বিরোধীদল নয় বরং জামায়াতে ইসলামী দায়িত্বশীল, আদর্শিক ও দেশপ্রেমিক একটি সংগঠন।

ঢাকা শাহজাহানপুর পূর্ব থানা আমীর মুহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মুহাম্মদ আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন থানা কর্মপরিষদ সদস্য আব্দুল খালেক, শাহাদাত হোসেন, এস এম আজিম উদ্দিন, নাহিদ জামাল প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও জনশক্তি উপস্থিত ছিলেন।

এদিকে, জামায়াতে ইসলামী ডেমরা মধ্য থানার উদ্যোগে শুক্রবার সকালে স্থানীয় ক্লাব, সামাজিক সংগঠনের নেতৃবন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন এমপি বলেন, জামায়াতে ইসলামী যুব সমাজের জন্য কর্মমূখী শিক্ষা ব্যবস্থার পাশাপাশি প্রতিটি নাগরিককে জনশক্তিতে রূপান্তর করতে কাজ করছে। ঢাকা-৫ সংসদীয় এলাকাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করতে তিনি স্থানীয় সকল সামাজিক সংগঠন ও ক্লাবের সহযোগিতা কামনা করেন।

জামায়াতের বড় চ্যালেঞ্জ সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক বাধা: ডা. শফিকুর রহমান

জামায়াত নেত্রী আনজুমান আরার দাফন সম্পন্ন

ক্ষমতায় বসে জুলাই চেতনা অস্বীকার করছে বিএনপি: এটিএম মা'ছুম

শ্রমিকের নেতৃত্ব দিতে হলে আগে সেবক হতে হবে: আব্দুল হালিম

হাতিরঝিলে প্রভাতী সংঘের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে সেলিম উদ্দিন

নাগরিক সমস্যার দ্রুত সমাধানের নির্দেশনা জামায়াতের দুই এমপির

পরিবর্তনের রাজনীতিতে অংশ নিতে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি মিলন

এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি মহিলা জামায়াতের দোয়া ও শুভেচ্ছা

গণভোটের রায় বাস্তবায়নেই জনগণের প্রত্যাশা পূরণ হবে

১১ দলের কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে: গোলাম পরওয়ার