হোম > রাজনীতি > জামায়াত

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত

স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঢাকা মহানগরীর বাসিন্দাসহ দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা বার্তায় মহানগরী নেতৃবৃন্দ বলেন, এক মাস সিয়াম সাধনা শেষে খুঁশির সওগাত নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দ্বারে সমাগত। ঈদুল ফিতর ধনী-গরিবের ভেদাভেদ ভুলে মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে শান্তি ও সহমর্মিতার অনুপম শিক্ষা দেয় এবং সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য দূর করে একটি শোষণমুক্ত সমাজ গঠনের জন্যে অনুপ্রেরণা দেয়। আমরা যদি বাস্তব জীবনে ইসলামী আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায় ও ইনসাফ কায়েম করতে পারি তাহলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব।

নেতৃবৃন্দ উল্লেখ করেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশবাসী দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা থেকে মুক্ত হয়েছে। জুলাই চেতনায় নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী প্রথম ঈদ উদযাপন করতে যাচ্ছে দেশবাসী। দেশের জনগণের অনেক প্রত্যাশা ও আকাঙ্ক্ষা নতুন সরকারের প্রতি। জনগণ চায় রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্র কর্তৃক মৌলিক অধিকারের নিশ্চয়তা। জাতির প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামী সংসদের প্রধান বিরোধীদল হিসেবে সরকারকে সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। দেশের শান্তি-শৃঙ্খলা, মানুষের মৌলিক অধিকার, মতপ্রকাশ এবং দ্বিমত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে জামায়াতে ইসলামী সংসদের ভেতরে এবং বাহিরে জনগণের পক্ষে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। জুলাই আন্দোলনে আত্মদানকারী শহীদ এবং আহত-পঙ্গুত্ব বরণকারী জুলাই যোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নেতৃবৃন্দ স্পষ্ট করেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম চলেছে, সেইভাবেই নতুন বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, ঈদ হলো ঐক্যের প্রতীক। সকলের সাথে একাকার হওয়ার প্রেরণাই হলো-ঈদ। তাই আমাদের মাঝে ভ্রাতৃত্ব-ভালোবাসা ও সম্প্রীতির চেতনা যদি অটুট থাকে তবে আগামীর সমাজ হবে ন্যায়, ইনসাফ ও শোষনহীন এক আদর্শ সমাজ। সেই সমাজ প্রতিষ্ঠার মাধ্যমেই ঈদের প্রকৃত খুশি সকলে মিলে উপভোগ করবো ইনশা আল্লাহ । নেতৃবৃন্দ আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা সকলে মিলে দলমত, জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের প্রিয় নগর থেকে গ্রাম সর্বস্তরে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত, আধুনিক, মানবিক ও নিরাপদ নগর হিসেবে গড়ে তুলি।

মহান আল্লাহ আমাদের সকলকে জাতির কল্যাণে নিবেদিত রাখুন। সেই সঙ্গে সবাইকে আবারও আন্তরিকভাবে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।” তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’ অর্থ : মহান আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেক আমল তথা ভাল কাজগুলো কবুল করুন।

ঈদযাত্রায় ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া আদায়ে জামায়াতের উদ্বেগ

দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় অসংখ্য প্রাণহানিতে ছাত্রশিবিরের শোক

ঈদযাত্রায় ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া আদায়ে জামায়াতের উদ্বেগ

দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা

ঈদযাত্রায় হতাহতের ঘটনায় জামায়াতের গভীর শোক ও উদ্বেগ

মন্ত্রী-এমপিদের এলাকায় জমে উঠেছে ঈদ রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে টালবাহানা জনগণ মানবে না: জামায়াত আমির

ঈদের পর দিন সিলেটে পুনর্মিলনীতে যোগ দেবেন জামায়াত আমির

জীবননগরে বিএনপির হামলায় নিহতদের কবর জিয়ারতে জামায়াত নেতারা

দেশজুড়ে জনসম্পৃক্ত কর্মকাণ্ডে তৎপর জামায়াতে ইসলামী