হোম > রাজনীতি > জামায়াত

জুলাই গণহত্যার দায় রাষ্ট্রপতি কোনোভাবেই এড়াতে পারবেন না

পল্টনে ইফতার মাহফিলে হেলাল উদ্দিন

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পরিচালিত গণহত্যায় নীরব সমর্থন দিয়েছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

চব্বিশের ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে হাজার হাজার ছাত্র-জনতাকে শহীদ করার পরও রাষ্ট্রপতি নীরব ভূমিকা পালন করেছেন। তিনি গণহত্যা বন্ধে কোনো পদক্ষেপ নেননি, বরং তিনি আওয়ামী লীগের গণহত্যাকে সমর্থন দিয়ে গেছেন। জুলাই গণহত্যার দায় রাষ্ট্রপতি কোনোভাবেই এড়াতে পারবেন না।

বৃহস্পতিবার জামায়াতে ইসলামী পল্টন থানার পেশাজীবী বিভাগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বক্তব্যে অবিলম্বে রাষ্ট্রপতিকে অপসারণ করে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে সরকারের প্রতি আহ্বান জানান হেলাল উদ্দিন।

জামায়াতে ইসলামী পল্টন থানার পেশাজীবী বিভাগের সভাপতি মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে ও পল্টন মোড় ওয়ার্ড সভাপতি আরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান, পল্টন থানা আমির অ্যাডভোকেট মারুফুল ইসলাম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে পল্টন থানার পেশাজীবী বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

গুপ্ত ও নিষিদ্ধ সংগঠন সম্পর্কে সতর্ক থাকতে বললেন পটিয়ার এমপি এনাম

তজুমদ্দিনের প্রত্যন্ত গ্রামে ৫ শতাধিক শিক্ষার্থীর আশার আলো

‘গুলশানের চামেলী’তে ফিরছেন বাপ্পারাজ

আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হচ্ছে প্রদর্শনী ‘আনটোল্ড স্টোরি’

মুজিব কিল্লা এখন মাদকসেবীদের আস্তানা

‘জুলাই জাদুঘরে আংশিক প্রদর্শনী, ইতিহাস বিকৃতির পাঁয়তারা’

২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির

গণরায় উপেক্ষায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: আজহার

শত বছরের অপেক্ষার পর ক্যানসার টিকায় মিলল সাফল্যের খবর

মানসম্মত স্পিচ থেরাপিতে দক্ষতা বাড়ানোর তাগিদ