হোম > রাজনীতি > জামায়াত

জুলাই শহীদ পরিবারের সঙ্গে জামায়াত নেতাদের ঈদ উদযাপন

স্টাফ রিপোর্টার

জুলাই শহীদ পরিবারের সঙ্গে জামায়াতের নেতারা ঈদুল আজহা উদযাপন করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে দিনভর ঢাকা মহানগরীতে বসবাসরত শহীদদের বাসায় বাসায় ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল এমপি।

এ সময় অন্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির শিক্ষাবিদ আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান, ডাকসু ভিপি আবু সাদিক কায়েম, মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন।

জামায়াত নেতারা সকালে পল্টন এলাকায় শহীদ কামাল মিয়ার পরিবারে যান। পরে দুপুরে ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী এলাকায় শহীদ আসলাম, শহীদ আরিফ, শহীদ শাহাদাত হোসেন শাওন, শহীদ জিহাদ, শহীদ জাহাঙ্গীর আলমের পরিবারের কাছে যান। এরপর কুতুবখালীতে শহীদ নাঈম হাওলাদার, শহীদ শাকিল, শহীদ নাছির উদ্দিনের বাসায় এবং মোকাররম মসজিদ শেখদীতে শহীদ নুর হোসেন, শহীদ জিহাদ হোসেন, শহীদ আহমদ আবদুল্লাহ, শহীদ জাহাঙ্গীর খাঁ, শহীদ রবিন মিয়া ও শহীদ আব্দুল হান্নানের পরিবারের সঙ্গে দেখা করেন। এ সময় নেতারা শহীদ পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং প্রতিটি পরিবারকে আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করেন।

সিটি করপোরেশন ব্যর্থ হলে জামায়াত কোরবানির বর্জ্য অপসারণ করবে

ঈদের দিন শহীদ পরিবারের পাশে সাদিক কায়েম

জুলাই শহীদ পরিবারের পাশে সরকার নেই: ড. হেলাল উদ্দিন

আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যুতে জামায়াতের বিবৃতি

বাউফলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা পেল অসহায় দুস্থরা

জনবান্ধব বাজেট তৈরি করতে হবে: নূরুল ইসলাম বুলবুল

বিএনপি ক্ষমতা দেখিয়ে আ.লীগের পথ অনুসরণ করছে: এটিএম আজহারুল

জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: জামায়াত এমপি মারদিয়া

রাজধানীতে শিশুদের জন্য জামায়াতের ঈদ পোশাক বিতরণ

আহত সাংবাদিক রাশিদুল হাসানের আরোগ্য কামনা জামায়াতের