হোম > রাজনীতি > জামায়াত

ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা তুলে নিতে আলটিমেটাম জামায়াত আমিরের

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ফোন নিয়ে প্রবেশে দেওয়া নিষেধাজ্ঞা সোমবার সন্ধ্যার মধ্যে না তুলে নিলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার রাজধানীর মোহাম্মদপুরে নির্বাচনি প্রচারে গিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) এ হুঁশিয়ারি দেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘নির্বাচন কমিশন এখন এমনই আচরণ করছে, কেন্দ্রের ৪০০ গজের মধ্যে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। নির্বাচন কমিশন আজকে সন্ধ্যার মধ্যে এই বিধি তুলে না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

জামায়াত আমির আরও বলেন, ‘জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। তাই জনগণের বিজয় হবে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে যখন জুলাই আন্দোলন হয়– তখন ইন্টারনেট কেড়ে নেওয়া হয়েছিল, যাতে খুনকে বৈধতা দেওয়া যায়, অন্যায়কে লুকিয়ে রাখা যায়।’

প্রচারের সময় মোহাম্মদপুরবাসীর উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘মোহাম্মদপুরে মাদক ও অস্ত্রের বাণিজ্য হয়। ক্ষমতায় গেলে বিপথগামী সন্তানদের ফিরিয়ে আনা হবে।’

নির্বাচনে জিতে সরকারে যাওয়ার প্রত্যাশা উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘আমরা কোনো দলীয় সরকার গঠন করব না। আমরা জনগণের সরকার গঠন করব।’

জামায়াত আমির আরও বলেন, ‘একটি দল ক্ষমতার জন্য উদগ্রীব হয়ে উঠেছে। দেশের জনগণ আগেও তাদের দেখেছে।’

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘সরকারের কিছু আমলা ও সচিব এখনো দলবাজি করে তাদের পছন্দের প্রার্থীদের জিতিয়ে আনার চেষ্টা করছে। এমন কাজ এবার কেউ করলে তাদের আর ক্ষমা করা হবে না।’

এর আগে, গত রোববার রাতে নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করে জানায় যে ভোটের দিন প্রিসাইডিং অফিসার এবং নির্দিষ্ট কয়েকজন নিরাপত্তা সদস্য ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ৪০০ গজ সীমানার মধ্যে প্রবেশ করতে পারবে না।

ঢাকা-৭ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে মহিলা বিভাগের গণমিছিল

জাতির উদ্দেশে জামায়াত আমিরের ভাষণ সন্ধ্যায়

অন্যায্য সিদ্ধান্ত প্রত্যাহারে ইসিকে বাধ্য করা হবে: অ্যাডভোকেট ‍জুবায়ের

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার দাবি শিবিরের

ভোট ডাকাতির চেষ্টা হলে জনগণ রুখে দেবে

ভোটারদের মোবাইল বহনে নিষেধাজ্ঞায় জামায়াতের উদ্বেগ

মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে: সাদিক কায়েম

মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

ঢাকা-১৭ আসনে খালিদুজ্জামানের গণসংযোগ, নারীদের মিছিল

জামায়াত প্রার্থী ব্যারিস্টার আরমানের পক্ষে নারী মিছিল