হোম > রাজনীতি > জামায়াত

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

স্টাফ রিপোর্টার

ইরান ঘিরে যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত সকল পক্ষকে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করে, কোনো সমস্যা থাকলে তা শান্তিপূর্ণ উপায়ে সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এই আহ্বান জানান। পোস্টে তিনি বলেন, ইরানে সম্প্রতি আক্রমণ ও পাল্টা আক্রমণের কারণে এ অঞ্চলে যে ভয়াবহ অবস্থার উদ্ভব ঘটেছে, তা ইতোমধ্যেই বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের এই ভয়াবহতা শুধু সংশ্লিষ্ট অঞ্চলকেই নয়, গোটা বিশ্বকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে। কার্যত এ যুদ্ধাবস্থার কারণে সারা বিশ্বের অর্থনীতি ও জ্বালানি প্রবাহ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। বাংলাদেশও এর বাইরে নয়।

জামায়াত আমির বলেন, জ্বালানি সংকটকে কেন্দ্র করে ইতোমধ্যেই জনজীবনে দারুণ সমস্যা তৈরি হয়েছে। কয়েকদিন ঈদ ও রোজা উপলক্ষে দীর্ঘ ছুটির পর আগামী ২৯ মার্চ থেকে অফিস-আদালত, কলকারখানাসহ যাবতীয় বিষয় পূর্ণরূপে কার্যকারিতায় আসবে। সেক্ষেত্রে সংকট আরও মারাত্মকভাবে দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জ্বালানি সংগ্রহের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। এক বিরক্তিকর ভোগান্তির মুখে পড়েছে জনগণ।

তিনি বলেন, জ্বালানি সংকট শুধু যানবাহন চলাচল ও বিদ্যুৎ সরবরাহের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি কলকারখানা, কৃষি ও উৎপাদনমূলক সকল কাজে প্রভাব ফেলবে। এমনকি বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হলে ইন্টারনেটের গতিপ্রকৃতিও ঝুঁকিতে পড়বে।

এ অবস্থায় আমরা যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত সকল পক্ষকে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করে, কোনো সমস্যা থাকলে তা শান্তিপূর্ণ উপায়ে সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানাচ্ছি।

ডা. শফিকুর রহমান বলেন, মনে রাখবেন, আপনাদের এই যুদ্ধের দাবানল বিশ্বের শত শত কোটি মানুষের যন্ত্রণা ও দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। দয়া করে বিশ্ববাসীকে আর কষ্ট দেবেন না।

রামিসা হত্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ

ইসলামী ব্যাংক নিয়ে চলছে বহুবিধ ষড়যন্ত্র: গোলাম পরওয়ার

ভিন্নমত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা উদ্বেগজনক

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় জামায়াতের নিন্দা ও উদ্বেগ

যুবকরাই সমাজকে ধ্বংস থেকে ফিরিয়ে উন্নয়নের পথে এগিয়ে নিতে পারে

৫০ চিকিৎসক নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের ঘোষণা সেলিম উদ্দিনের

রামিসা হত্যার বিচার দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

রাসুলের বিচারব্যবস্থাকে অবজ্ঞা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী: গোলাম পরওয়ার

বিশ্বকে পরিবর্তনে নতুন প্রজন্মকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে

রামিসা হত্যাসহ নারী সহিংসতার প্রতিবাদে ছাত্রীসংস্থার মানববন্ধন