হোম > রাজনীতি > জামায়াত

ভিন্নমত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা উদ্বেগজনক

মিয়া গোলাম পরওয়ার নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি ও শিক্ষক জিল্লুর রহমানকে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, দেশে ভিন্নমত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সহিংস হামলা, সন্ত্রাস ও হত্যাচেষ্টার ঘটনা গভীর উদ্বেগজনক। পাবনার ভাঙ্গুড়ায় জামায়াত নেতা ও শিক্ষক জিল্লুর রহমানের ওপর সশস্ত্র হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি পরিকল্পিত রাজনৈতিক সহিংসতারই বহিঃপ্রকাশ। আমরা এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, জিল্লুর রহমান একজন সজ্জন, সমাজসেবক ও দ্বীনি মূল্যবোধসম্পন্ন ব্যক্তি। তার ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে হত্যার অপচেষ্টা মানবতা ও সভ্যতার পরিপন্থী। এ ধরনের বর্বরোচিত কর্মকাণ্ড দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই প্রমাণ বহন করে।

অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে তিনি আহত জিল্লুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করছি ।

এমই

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় জামায়াতের নিন্দা ও উদ্বেগ

যুবকরাই সমাজকে ধ্বংস থেকে ফিরিয়ে উন্নয়নের পথে এগিয়ে নিতে পারে

৫০ চিকিৎসক নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের ঘোষণা সেলিম উদ্দিনের

রামিসা হত্যার বিচার দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

রাসুলের বিচারব্যবস্থাকে অবজ্ঞা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী: গোলাম পরওয়ার

বিশ্বকে পরিবর্তনে নতুন প্রজন্মকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে

রামিসা হত্যাসহ নারী সহিংসতার প্রতিবাদে ছাত্রীসংস্থার মানববন্ধন

জননিরাপত্তা নিশ্চিতে সরকারকে দ্রুত পদক্ষেপের আহ্বান সেলিম উদ্দিনের

রামিসা হত্যাকারীদের দ্রুত বিচার দাবি মহিলা জামায়াতের

মির্জা ফখরুলের বক্তব্য উসকানিমূলক: জামায়াতের বিবৃতি