হোম > রাজনীতি > জামায়াত

জুলাই শহীদ পরিবারের পাশে সরকার নেই: ড. হেলাল উদ্দিন

আমার দেশ অনলাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জুলাই শহীদদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় আসলেও সরকার শহীদ পরিবারের পাশে নেই। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী শহীদ ও তাদের পরিবারের প্রতি সরকারের কোনো নজর নেই। এমনকি আহত জুলাই যোদ্ধাদের পাশেও সরকার নেই। অথচ সরকারের নৈতিক দায়িত্ব ছিল জুলাই বীরদের অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দেওয়া। কিন্তু এ বিষয়ে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। শহীদ পরিবারের দুঃখ-কষ্ট লাঘবে রাষ্ট্রীয়ভাবে কোনো উদ্যোগও নেওয়া হয়নি।

বুধবার (২৭ মে) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানার উদ্যোগে জুলাই শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও কোরবানির পশু উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী জুলাই আন্দোলনের শুরু থেকে আজ পর্যন্ত শহীদ পরিবার ও আহতদের পাশে ছিল এবং আগামীতেও থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান, পল্টন থানা সহকারী সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান শাহিন, মানবাধিকার বিভাগের সভাপতি মো. আব্দুর রহমান এবং সেক্রেটারি মো. ফজলুর রহমান মিরাজ।

পরে বিকেলে মতিঝিল পূর্ব থানার উদ্যোগে জুলাই শহীদ পরিবারের মাঝে কুরবানির পশু ও ঈদ উপহারসামগ্রী প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির এডভোকেট ড. হেলাল উদ্দিন। এ সময় মতিঝিল পূর্ব থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আএরবি

আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যুতে জামায়াতের বিবৃতি

বাউফলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা পেল অসহায় দুস্থরা

জনবান্ধব বাজেট তৈরি করতে হবে: নূরুল ইসলাম বুলবুল

বিএনপি ক্ষমতা দেখিয়ে আ.লীগের পথ অনুসরণ করছে: এটিএম আজহারুল

জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: জামায়াত এমপি মারদিয়া

রাজধানীতে শিশুদের জন্য জামায়াতের ঈদ পোশাক বিতরণ

আহত সাংবাদিক রাশিদুল হাসানের আরোগ্য কামনা জামায়াতের

কালিহাতীতে ট্রাক উল্টে নিহত ১৫, জামায়াতের শোক

ইসলামী ব্যাংকে সরকারের ‘অযাচিত হস্তক্ষেপে’ জামায়াতের নিন্দা

ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা জোগায়