হোম > রাজনীতি > জামায়াত

জামায়াতের নির্বাচনি প্রচারে যুক্ত হলো মাল্টিমিডিয়া বাস

স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে প্রচারের জন্য মাল্টিমিডিয়া বাসের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে মিরপুরে বাসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’স্লোগানে বাসটির মাধ্যমে রাজধানীতে ডিজিটাল প্রচারকাজ চালানো হবে।

বাস উদ্বোধনকালে জামায়াত আমির বলেন, “আমরা বৈষম্যহীন, মানবিক, নিরাপদ একটি সমাজ চাই। দীর্ঘদিন মিরপুরের এই এলাকা সন্ত্রাসের কবলে ছিল। যারা এই এলাকাকে নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে পারবে, তাদের হাতেই যেন দায়িত্ব আসে”

তিনি বলেন, “আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে আমরা যেন জনগণের মালিক না হয়ে সেবক হতে পারি। সবার পাওনা যেন ঘরে পৌঁছাতে পারি, সেই দোয়া চাই।”

জামায়াত আমির বলেন, “আমরা ইনসাফপূর্ণ সমাজ গড়ে যেতে চাই। চব্বিশের বিপ্লবে বুক চিতিয়ে লড়াই করে যারা এই সুযোগ এনে দিয়েছে, সেই তরুণদের আকাঙ্ক্ষা যেন বাস্তবায়ন করতে পারি। আমরা মা-বোনদের ঘরে-বাইরে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চাই।”

এ সময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা-১৫ আসনের নির্বাচন পরিচালক আব্দুর রহমান মুসা এবং জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাইফুল্লাহ মানসুরসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা

জামায়াতের যুব বিভাগের প্রতিনিধি সম্মেলন উদ্বোধন

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের

আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১৪ মৃত্যু, জামায়াতের শোক

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সীরাত পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত