হোম > রাজনীতি > জামায়াত

জনগণকে সঙ্গে নিয়ে গণভোট বাস্তবায়নের পথে হাঁটবে বিরোধীদল

সংবাদ সম্মেলনে জামায়াত আমির

আমার দেশ অনলাইন

যেভাবে গণভোট রায় বাস্তবায়ন করা যায়, জনগণকে সঙ্গে নিয়ে সেই পথেই বিরোধীদল হাঁটবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে জুলাই সনদ আদেশ ও বিরোধীদলের নেতাকে ‌‌‘মিসকোড’ করাকে কেন্দ্র করে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধীদল।

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণভোট ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে আমরা আশাহত হয়েছি, তারা জনগণের রায়কে অসম্মান করেছে। আমরা আহত, মর্মাহত ও বিস্মিত। এজন্যই আমরা অধিবেশন ওয়াকআউট করেছি। জনগণের দেয়া ম্যানডেটটকে অগ্রাহ্য করার প্রতিবাদে আমরা ওয়াকআউট করেছি।’

তিনি বলেন, ‘এই প্রথম সরকারি দল বিরোধীদল সবাই গণভোটের বিষয়ে একমত ছিলাম। কিন্তু পরে জনগণের চূড়ান্ত অভিপ্রায় লঙ্ঘন করা হলো, জনগণের সম্মানে আমরা ওয়াকআউট করেছি।

জামায়াত আমির বলেন, যেহেতু জনগণের রায় সম্মান করা হয়নি সেহেতু আমরা জনগণের কাছে ফিরে যাবো। জনগণকে সঙ্গে নিয়ে যেভাবে গণভোট রায় বাস্তবায়ন করা যায় সেই পথেই হাঁটবে বিরোধীদল। এখানে আমরা পারলাম না আদায় করতে। তাই জনগণের কাছেই ফিরে যাবো।

জামায়াতের আমির বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের দাবি কীভাবে আদায় করা যায় সেই চেষ্টা করবো। আন্দোলন ছাড়া আমাদের আর কি করার আছে। জনগণকে সঙ্গে সাথে নিয়ে আমরা আন্দোলন করবো।’

তিনি বলেন, গণভোট বাস্তবায়নের দাবিতে সংসদের পাশাপাশি রাজপথেও ১১ দল সরব থাকবে। দ্রুতই দলগুলোর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানানো হবে কেমন কর্মসূচি তে যাবেন বিরোধীদল।

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা

জামায়াতের যুব বিভাগের প্রতিনিধি সম্মেলন উদ্বোধন