হোম > রাজনীতি > জামায়াত

গণরায় উপেক্ষা করলে অতীতের পুনরাবৃত্তি ঘটবে: সেলিম উদ্দিন

স্টাফ রিপোর্টার

গণভোটের গণরায় উপেক্ষা করলে অতীতের পুনরাবৃত্তি ঘটবে বলে সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেন, বর্তমান সরকার মেয়াদের শুরুতে দেশ পরিচালনায় সাফল্যের পরিচয় দিতে পারেনি, বরং সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তারা জুলাই বিপ্লব, জুলাই সনদ ও গণভোট নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তারা এখন স্বীকার করছে যে, শুধুমাত্র নির্বাচনের দাবি আদায়ের জন্যই রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল, যা জনগণের সঙ্গে স্পষ্ট বিশ্বাসঘাতকতা।

রোববার রাজধানীর রূপনগরের ২ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার মিলনায়তনে রূপনগর থানা জামায়াত আয়োজিত ‘ইউনিট দায়িত্বশীল সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠা ও গণমানুষের অধিকার রক্ষায় তৃণমূল পর্যায়ের ইউনিটগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে সেমিল উদ্দিন বলেন, ইউনিট সংগঠনগুলোই আন্দোলনের মূল চালিকাশক্তি। এখান থেকেই যোগ্য জনশক্তি ও প্রয়োজনীয় রসদ সরবরাহ করা হয়। একটি আদর্শ সমাজ গঠন ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় তৃণমূল পর্যায়ের ভূমিকা সবচেয়ে বেশি। তাই ন্যায়-ইনসাফভিত্তিক আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইউনিটগুলোকে আন্দোলনের দুর্ভেদ্য দুর্গে পরিণত করতে হবে।

তিনি দায়িত্বশীলদের ব্যক্তিগত জীবনে সততা ও নৈতিকতার দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান, যাতে সাধারণ মানুষ ইসলামের সুমহান আদর্শের প্রতি আকৃষ্ট হয়।

থানা আমির মোহাম্মদ আবু হানিফের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পল্লবী-রূপনগর জোন পরিচালক প্রিন্সিপাল নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন স্থানীয় নেতারা।

স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব

রূপনগরে জামায়াত এমপির কর্মীদের ওপর হামলার অভিযোগ

চাঁদাবাজি বন্ধ করলে মানুষের ৩ ভাগের একভাগ শান্তি ফিরে আসবে

কবি আল মুজাহিদীর ইন্তেকালে বিরোধীদলীয় নেতার শোক

ইসলামী ব্যাংক নিয়ে সরকারকে সতর্ক করলেন শফিকুল ইসলাম মাসুদ

জুলাই ঐক্যে বিভাজন সৃষ্টি করেছে ক্ষমতাসীনরা

গণরায় বাস্তবায়নের দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশের ঘোষণা ১১ দলীয় ঐক্যের

জামায়াত এমপিকে মাইক্রো ওভেন দিতে চাইলেন পার্থ

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি গাছ কর্তনে কঠোর আইন করতে হবে