হোম > রাজনীতি > জামায়াত

জমিয়তের শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন

স্টাফ রিপোর্টার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনের বিএনপি-জমিয়চ জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক নিজ এলাকায় গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদ্রাসা ভোটকেন্দ্রে ভোট দেবেন। সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন মনিটরিং সেলের আহ্বায়ক মাওলানা আব্দুর রব ইউসুফী নিজ এলাকা বানিয়াচংয়ে ভোট দেবেন। অন্যতম সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনের বিএনপি-জমিয়ত মনোনীত প্রার্থী খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব নিজ গ্রাম অষ্টগ্রামে ভোট সেন্টারে ভোট দেবেন।

দলের মহাসচিব ও নীলফামারী-১ (ডোমার ও ডিমলা) আসনের বিএনপি-জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী নিজ গ্রামের ভোটকেন্দ্রে ভোট দেবেন। যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের বিএনপি-জমিয়ত মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী নিজ এলাকা নারায়ণগঞ্জ মুসলিমনগর ভোটকেন্দ্রে ভোট দেবেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও নির্বাচন মনিটরিং সেলের সদস্যসচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়া ঢাকার মিরপুরের সিদ্ধান্ত হাই স্কুল সেন্টারে ভোট দেবেন।

যুগ্ম মহাসচিব মাওলানা ড. শোয়াইব আহমদ নিজ এলাকা সুনামগঞ্জের দিরাই পয়েন্ট প্রাইমারি স্কুল কেন্দ্রে ভোট দেবেন। দলের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে।

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, সাজানো মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির

শ্রমিকদের অধিকার ও চাকরির নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নিতে হবে: আতিকুর রহমান

মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের

প্রবাসীদের অধিকার রক্ষায় প্রয়োজনে শহীদও হতে পারি: আখতারুজ্জামান

সঠিক পরিকল্পনা ও সৎ নেতৃত্ব থাকলে ঢাকাকেও বদলে দেওয়া সম্ভব

গ্রেপ্তারের আগে ভিডিও বার্তায় যা বললেন জামায়াত নেতা আখতারুজ্জামান

ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত

মিরপুরের রাড্ডায় যা হচ্ছে, পুরো দেশেই তা হচ্ছে: ব্যারিস্টার আরমান

শাহজালাল বিমানবন্দরে হয়রানি, লিখিত অভিযোগ জামায়াতের চার এমপির

রাড্ডা হাসপাতালে হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত লড়াই করব