হোম > রাজনীতি > জামায়াত

ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট চাইতে হবে: ডা. তাহের

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছি। শুধু ক্ষমতার জন্য নয়। এজন্য সমমনা ইসলামি দলগুলোর জোটের আসন চূড়ান্ত প্রায় শেষ পর্যায়ে। তাই, ত্যাগ স্বীকার করে নির্বাচন নিয়ে সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে।

তিনি আরো বলেন, জোটের সমঝোতার পর আর বসে থাকা যাবে না। বাড়ি বাড়ি গিয়ে স্বাধীনতার পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, বিপ্লবের পক্ষে ভোট চাইতে হবে।

বুধবার রাতে রাজধানীর মতিঝিলের কিচেন ইয়ার্ড রেস্টুরেন্টের হল রুমে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঢাকাস্থ বাতিসা ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বাতিসা ইউনিয়নবাসীদের এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সোসাইটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ সাহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী ও শ্রমিক নেতা মোঃ মজিবুর রহমান ভুঁইয়ার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক জিএস সানা উল্লাহ মজুমদার, বাতিসা ইউনিয়ন জামায়াতের আমীর সাইয়্যেদ রাশিদুল হাসান জাহাঙ্গীর, সেক্রেটারি মোতাহার উদ্দিন মোল্লা, আল আরাফাহ ব্যাংকের সাবেক কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান সাজু, রিলায়েন্স গ্রুপের সাবেক এমডি বদিউল আলম মজুমদার, উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি দেলোয়ার হোসেন মজুমদার (মিন্টু), সাবেক ছাত্রনেতা আবুল কালাম মজুমদার, মাওঃ হেদায়েত উল্লাহ, আবদুল গোফরান বাবলু, ইসমাইল হোসেন চৌধুরী প্রমুখ।

পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি সাদিক কায়েমের

পোশাকশিল্পে অস্থিরতা দমনে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে

আলজেরিয়ার রাষ্ট্রদূতের কাছে জামায়াত আমিরের লেখা চিঠি হস্তান্তর

গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: ডা. শফিকুর রহমান

গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমির

মজলুম থেকে জালিম, আবার মজলুম হলে গণমাধ্যমের কাছেই বলবেনÑ বাঁচান: রাশেদকে মাসুদ

খুলনা বিভাগে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করায় দেশবাসীকে জামায়াতের কৃতজ্ঞতা

গণভোটের রায় বাস্তবায়ন না করা হলে একদফা দাবি রূপান্তর করা হবে: জামায়াত আমির

আমার দেশ ছেঁড়া সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ

জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না: বিএনপিকে ডা. শফিকুর রহমান