হোম > রাজনীতি > জামায়াত

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা।

এক বিবৃতিতে তিনি বলেন, গত ১১ নভেম্বর দিবাগত রাতে নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ১২ নভেম্বর রাতে দৌলতপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন তিনি।

নূরুন্নিসা সিদ্দীকা বলেন, নুসরাত তাবাসসুমের সংবাদ সম্মেলনের মাধ্যমে জানতে পেরেছেন, আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছুদিন ধরে তাকে হুমকি দিয়ে আসছিল। মামলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের জেলা ও উপজেলা পর্যায়ের আটজন নেতার নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

তিনি আরও বলেন, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে জানিয়েছেন, স্থানীয় পুলিশের প্রাথমিক তদন্তে পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি এবং বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। এ ধরনের দ্বিমুখী বক্তব্য প্রকৃত ঘটনা উদঘাটনে সমস্যা তৈরি করবে।

বিবৃতিতে তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা দেশের অভ্যন্তরে নানা ধরনের নাশকতার চেষ্টা করছে। নুসরাত তাবাসসুম জুলাইযোদ্ধা হওয়ায় তাকে ফ্যাসিস্ট শক্তির রোষানলে পড়তে হয়েছে।

নূরুন্নিসা সিদ্দীকা বলেন, ফ্যাসিবাদের শৃঙ্খল ছিঁড়তে দেশের যেসব তরুণ-যুবা এগিয়ে এসেছিলেন, চব্বিশ-পরবর্তী বাংলাদেশে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের কাছে অধিকতর নিরপেক্ষতা প্রত্যাশা করছি।

তিনি আরও বলেন, সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা এবং এই মামলার অগ্রগতি জনগণের সামনে তুলে ধরা সরকারের দায়িত্ব। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করার জোর দাবি জানাচ্ছি।

একই সঙ্গে গণতন্ত্রকামী দেশপ্রেমিক শক্তিকে ফ্যাসিস্ট পুনর্বাসন ঠেকাতে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা।

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা

জামায়াতের যুব বিভাগের প্রতিনিধি সম্মেলন উদ্বোধন

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের

আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১৪ মৃত্যু, জামায়াতের শোক

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সীরাত পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার