হোম > রাজনীতি > জামায়াত

বিভিন্ন জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যুতে জামায়াতের শোক

স্টাফ রিপোর্টার

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে একদিনে ১২ জন মানুষের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বজ্রপাতে একদিনে ১২ জন মানুষ মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। বজ্রপাতে এমন মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক, যা সহজে মেনে নেওয়া যায় না। আমি এই নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

তিনি আরো বলেন, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, রংপুর, নেত্রকোনা, ময়মনসিংহ ও হবিগঞ্জে বজ্রপাতে নিহতের ঘটনা খুবই মর্মান্তিক। বিশেষ করে হাওরাঞ্চলে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে নিরীহ কৃষক ও শ্রমজীবী মানুষের এভাবে প্রাণ হারানো অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। এটি শুধু সংশ্লিষ্ট পরিবারের জন্য নয়, সমগ্র জাতির জন্যই এক অপূরণীয় ক্ষতি।

তিনি বলেন, মহান আল্লাহর দরবারে আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি। এই শোকে তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ও সহনশীলতা দানের জন্য মহান রবের নিকট দোয়া করছি। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে আবহাওয়ার পূর্বাভাস প্রদান এবং প্রয়োজনীয় সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার জন্য আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ ধরনের বিপর্যয় থেকে হেফাজত করুন।

দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী রুখে দাঁড়াতে শেখায়

মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের লাইনম্যানের বিরুদ্ধে গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ‘বোর্ড অব পিস’ ব্যর্থ

মধ্যনগরে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

রাবির মারামারির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

কুয়াকাটায় এক ট্রলিং বোটে ৮০ মণ ইলিশ

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

ফিলিস্তিনে কার্যক্রম চালিয়ে যাবে ইউএনআরডব্লিউএ