হোম > রাজনীতি > জামায়াত

ঢাকা-৭ আসনের ফল স্থগিত করে পুনঃগণনার দাবি জামায়াত প্রার্থীর

ব্যাপক কারচুপির অভিযোগ

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে ঢাকা-৭ (১৯৮) আসনের ফল প্রকাশ প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ফলাফল স্থগিত করে ভোট পুনঃগণনা দাবি জানিয়েছেন এই আসনের ১১ দলীয় জোটের সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার সংসদ সদস্য প্রার্থী মো. এনায়াত উল্যাহ।

আজ শুক্রবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচা এলাকায় রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসব অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে আবেদন জমা দেন তিনি।

সংবাদ সম্মেলনে এনায়েত উল্যাহ বলেন, ‘ধানের শীষের অনেকগুলো বান্ডিলে ১০০ টি ব্যালট পেপার না দিয়েই গণনায় ১০০ হিসাবে দেখানো হয়েছে; দাঁড়িপাল্লার পোলিং এজেন্টের ভয়ভীতি দেখিয়ে কক্ষ থেকে বের করে দিয়ে তারপর রেজাল্ট শীট তৈরি করা হয়েছে; দাঁড়িপাল্লা এজেন্টদের আপত্তি উপেক্ষা করা হয়েছে অনেক পোলিং এজেন্টদেরকে রেজাল্ট সিটের মূল কপি সরবরাহ করা হয়নি।’

তিনি বলেন, ‘ভোট গণনার সময়ে, গণনার মাঝা মাঝি এসে ম্যানুপুলেশনের উদ্দেশ্যে গণনাতে অহেতুক দেরি করা হয়েছে; কাউন্টার পার্টে এজেন্টদের স্বাক্ষর নেয়া হয়নি; প্রিজাইডিং অফিসারের এ সব অনিয়ম তুলে ধরে গতকাল রাতেই রিটার্নিং অফিসার কার্যালয়ে লিখিত আপত্তি জানানো হয়েছে।’

সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘সার্বিক এ সমস্ত অনিয়ম আমার নির্বাচনি এলাকার ভোটারদের রায়ের সঠিক প্রতিফলন, প্রতিফলিত হয়নি। ভোট পুনঃগণনা হলে এই সমস্ত অনিয়মের সত্যতা প্রকাশিত হবে, সঠিক ভোট সংখ্যা জানা যাবে। আপনাদের মাধ্যমে আমি অনতিবিলম্বে ফলাফল ঘোষণা স্থগিত রেখে ভোট পুনঃগণনার দাবি জানাচ্ছি।’

রাষ্ট্রপতির ক্ষমতায়ন

দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই করবে বাংলাদেশ: ডি ভিলিয়ার্স

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারতের টেস্টের সঙ্গে রিয়ালের ম্যাচ

লালমনিরহাট সীমান্তে স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র রেখে পালাল বিএসএফ

স্বর্ণ চোরাচালানের নিরাপদ করিডোর শাহজালাল

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক: রাষ্ট্রপতি

স্বৈরাচারবিরোধী আন্দোলনে বীরের মতো লড়াই করেছে তারুণ্য শক্তি

১৮ বছর আগের যে মামলায় গ্রেপ্তার হলেন বিদিশা

বিচারকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে নিষেধাজ্ঞা