হোম > রাজনীতি > জামায়াত

চ্যানেল ওয়ানের অ্যাক্রেডিটেশন বাতিলের নিন্দা জামায়াতের

স্টাফ রিপোর্টার

চ্যানেল ওয়ানের অ্যাক্রেডিটেশন বাতিলের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি। কোনো কারণ ছাড়াই অ্যাক্রেডিটেশন বাতিল করা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের জন্য অত্যন্ত উদ্বেগজনক। একটি অবাধ, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম ছাড়া রাষ্ট্রে জবাবদিহি, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়।

তিনি বলেন, কোনো সংবাদ বা প্রতিবেদনের সঙ্গে কর্তৃপক্ষের মতপার্থক্য থাকলে তার প্রতিকারের জন্য প্রচলিত আইন ও ন্যায়সংগত প্রক্রিয়া অনুসরণ করা উচিত। কিন্তু প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে কোনো গণমাধ্যমের অ্যাক্রেডিটেশন বাতিল করা হলে তা সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে ভীতি ও অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান জুবায়ের বলেন, জামায়াত গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার, নাগরিক স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার পক্ষে। দেশে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি করা উচিত নয়, যাতে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে দায়িত্ব পালনে বাধাগ্রস্ত বা আতঙ্কিত বোধ করেন।

তিনি আরও বলেন, জনগণের তথ্য জানার অধিকার এবং সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। চ্যানেল ওয়ানের অ্যাক্রেডিটেশন বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও আইনসম্মত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সমাধান করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

দলীয়করণ অব্যাহত রেখে ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না: গোলাম পরওয়ার

সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের

‘আমিও ফুটবল খেলতে পারি, বল গোলবারে ঢোকে কি না, দেখা যাবে ইনশাআল্লাহ’

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি ভুলে গেছে বিএনপি

স্থানীয় নির্বাচনে নারী প্রার্থী দেওয়ার বিষয়ে যা জানাল জামায়াত

পীরগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনায় জামায়াতের নিন্দা

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াত ঢাকা মহানগরী উত্তরের প্রস্তুতি সভা

১১ দলের ঢাকা–রংপুর লংমার্চ শুরু মানিক মিয়া অ্যাভিনিউ থেকে

কোরআনের আলোকে বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দেব: সেলিম উদ্দিন