হোম > রাজনীতি > জামায়াত

ন্যায়ভিত্তিক সমাজ কায়েমের কাজ জোরদার করতে হবে

জামায়াতের শিক্ষাশিবিরে এ টি এম মাছুম

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম বলেছেন, মানুষের জীবন- জিন্দেগী যতটুকু বিস্তৃত, মুমিনের সংগ্রাম ততটুকু বিস্তৃত। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন আমাদেরকে আমৃত্যু চালিয়ে যেতে হবে।মুমিনের চূড়ান্ত টার্গেট হলো ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ কায়েম করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। জামায়াতের দায়িত্বশীলদের ন্যায়ভিত্তিক সমাজ কায়েমের কাজ জোরদার করতে হবে।

তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর হাতিরঝিল অঞ্চল আয়োজিত দুই দিনব্যাপী থানা ও ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষাশিবিরের প্রথম দিবসে দারসুল কোরআন পেশ করতে গিয়ে এসব কথা বলেন।

এটিএম মাসুম বলেন, অতীতে যারা পাপাচারে লিপ্ত হয়েছিলো আল্লাহ তায়ালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। দ্বীন কায়েমের আন্দোলন কিয়ামত পর্যন্ত চলবে। কেউ এ কাজ থেকে আমাদেরকে বিরত রাখতে পারবে না। গ্রামের চৌকিদার থেকে শুরু করে রাষ্ট্র প্রধান পর্যন্ত আমাদেরকে সৎ লোক তৈরি করতে হবে। যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে পূর্ণ আমানদারিতার সঙ্গে দায়িত্ব পালন করবে। খিয়ানতদারীদের হাতে আল্লাহ ইসলামী রাষ্ট্রের দায়িত্ব দেননা

।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন হাতিরঝিল অঞ্চল টিম সদস্য ইউসুফ আলী মোল্লা, খন্দকার রুহুল আমিন, মোহাম্মদ উল্লাহ ভুইয়া হারুন ও রাশেদুল ইসলাম,ফরিদ আহমেদ রুবেল ও তারিফুল ইসলাম।

এমএমআর

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা

জামায়াতের যুব বিভাগের প্রতিনিধি সম্মেলন উদ্বোধন

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের