হোম > রাজনীতি > জামায়াত

ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত করতে দেওয়া হবে না

হবিগঞ্জে জামায়াত আমির

কামরুল হাসান, হবিগঞ্জ

ছবি: ভিডিও থেকে নেওয়া

জামায়তে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত করতে দেওয়া হবে না। মেধার ভিত্তিতে যে যার কাজ পাবে। হবিগঞ্জের চ-বাগানকে আধুনিকীকরণ করা হবে।

শনিবার বেলা ১১টার দিকে হবিগঞ্জে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা সব ধরনের বিভক্তিকে ঘৃণা করি। বাংলাদেশকে আর বিভক্ত করতে দেব না। চার ধর্মের মানুষ যুগ যুগ ধরে এখানে বাসবাস করে আসছে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান। এটি একটি ফুলের বাগানের মতো। ধর্মের ভিত্তিতে বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না। বিভিন্ন ধর্মের মানুষ তাদের আচার-অনুষ্ঠান পালন করবে, কেউ বাধা দেওয়া চেষ্টা করবে না।’

তিনি বলেন, ‘রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি। একটি দলের লোকেরা বিক্ষুকদের কাছ থেকেও চাঁদা নেয়। এ দেশে চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজি চিরতরে বন্ধ করা হবে।’

তিনি বলেন, ‘অসৎ নেতৃত্বের কারণে দেশের মানুষের ভাগ্য বদলায়নি। আমরা নির্বাচিত হলে বছরে একবার জনগণের কাছে আয়-ব্যয়ের হিসাব দেব। যারা মা-বোনদের অপমান করেছেন, তারা ১৮ কোটি মানুষের কাছে মাফ চান।’

জামায়াত আমির বলেন, সন্ত্রাস ও দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে। এর দায় পূর্বের ক্ষমতাধরদের। বৈষম্যহীন দেশের জন্য গনগণ জীবন দিয়েছে। কিন্তু বৈষম্য ধরে রেখেছে অসৎ রাজনীতি।

তিনি আরো বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা (এমপি) বিনা ট্যাক্সের গাড়ি নেবে না। প্রয়োজনে না হয় রিকশায় চড়ব। এছাড়া স্বল্পমূল্যে এমপিদের যে ফ্ল্যাট দেওয়া হয়, সেটাও কেউ গ্রহণ করবেন না। যার অর্থ দিয়ে ক্রয় করার ক্ষমতা আছে, তিনিই পরিপূর্ণ অর্থ দিয়ে গাড়ি-ফ্ল্যাট ক্রয় করবেন।’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা

জামায়াতের যুব বিভাগের প্রতিনিধি সম্মেলন উদ্বোধন

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের