হোম > রাজনীতি > জামায়াত

এমপি হলেন ছাত্রশিবিরের সাবেক ৭ সভাপতি

স্টাফ রিপোর্টার

জাতীয় সংসদ সদস্য হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাত সভাপতি। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন তারা।

এছাড়া আরো সাবেক ৯ সভাপতি এতে অংশ নিলেও তারা পরাজিত হয়েছেন। তবে দলটি থেকে মোট ৬৮ জন এমপি নির্বাচিত হয়েছেন।

এমপি হওয়া সাবেক শিবির সভাপতিদের মধ্যে রয়েছেন-জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মুহাম্মদ তাহের (কুমিল্লা-১১), দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন (ঢাকা-১২), সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৪), কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল (চাঁপাইনবাবগঞ্জ-৩), কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ (পটুয়াখালী-২)। এছাড়া সালাহউদ্দিন আইউবী (গাজীপুর-৪), হাফেজ রাশেদুল ইসলাম (শেরপুর-১) এমপি নির্বাচিত হয়েছেন।

শরিয়াহবিরোধী আইনকে মেনে নেওয়ার প্রশ্নই আসে না

এমপি সরওয়ারের ভাইদের দাপটে অচল বরিশালের বাস-টেম্পো স্ট্যান্ড

টেকনাফে গোলাবারুদসহ বিদেশি রাইফেল উদ্ধার

বোল্টের কীর্তি ছাপিয়ে চীনা রোবটের নয়া বিশ্বরেকর্ড

ফ্যাসিবাদ পুনর্বাসন রোধে একটি রোডম্যাপ তৈরি করতে হবে: আইনমন্ত্রী

বোচাগঞ্জে পানিতে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

বিমানে অসুস্থতাবোধ, জরুরি অবতরণের আগেই না ফেরার দেশে চট্টগ্রামের ছানোয়ারা

তিন পার্বত্য জেলা পরিষদে ‘বিএনপি ছাড়া কারও প্রতিনিধিত্ব নেই’, প্রতিবাদ এনসিপির

১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

চীনমুখী হচ্ছে মালয়েশিয়া