হোম > রাজনীতি > জামায়াত

ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে: গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা এবং অতীতের ফ্যাসিবাদী শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ফ্যাসিস্ট স্বৈরাচার ও খুনি হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের রাজনৈতিক পরিস্থিতি ও ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার রাতে ঢাকায় অবস্থানরত ব্রাহ্মণবাড়িয়ার ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত এক প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সংগঠনকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি সাংগঠনিক কার্যক্রমের খোঁজখবর নেন। পাশাপাশি সংগঠনের দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক ভিত্তি মজবুত করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেন।

গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর এত ভোট পাওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, অতীতে বিভিন্ন দলের দুর্নীতি, জুলুম ও জনদুর্ভোগের কারণে জনগণ নতুন নেতৃত্বের প্রত্যাশা করেছিল। সেই প্রত্যাশা থেকেই জামায়াতে ইসলামী বিপুলসংখ্যক মানুষের সমর্থন পেয়েছে বলে তিনি মন্তব্য করেন। আগামী জাতীয় নির্বাচনসহ স্থানীয় নির্বাচনগুলোকে সামনে রেখে নিজ নিজ এলাকায় সাংগঠনিক কার্যক্রম ও জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে গোপালগঞ্জে পতিত স্বৈরাচার নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন থানায় ও অফিসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও সরকারের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আদৌ এসব বিষয় দেখছেন কি না, তা আমরা জানি না। এসব ঘটনার মাধ্যমে সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রশাসনের ব্যর্থতার পরিচয় ফুটে উঠছে। তিনি এসব ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।

জেলা জামায়াতের আমির মোবারক আকন্দের সভাপতিত্বে এবং সেক্রেটারি আমিনুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম ও মাওলানা আব্দুল হালিম এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার।

এতে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ সানাউল্লাহ, অধ্যাপক কুতুবুল ইসলাম নোমানী, অ্যাডভোকেট আব্দুল বাতেন, অ্যাডভোকেট জালাল উদ্দীন, মোহাম্মদ মহসিন, অধ্যাপক জোনায়েদ হাসান, জেলা শিবিরের সভাপতি জুলফিকার হায়দার রাফি প্রমুখ।

সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা সাংগঠনিক কার্যক্রম, এলাকার সমস্যা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এআরবি

গোপালগঞ্জের সহিংসতায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: হামিদুর রহমান আযাদ

জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: সেলিম উদ্দিন

ভারতের ভোটার তালিকা থেকে লাখো মুসলিমের নাম বাদ দেওয়ায় শিবিরের উদ্বেগ

বাংলাদেশে পুশ-ইন বন্ধ করার জন্য ভারত সরকারের প্রতি জোর দাবি ছাত্রশিবিরের

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: ডা. শফিকুর রহমান

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার উন্নতিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জামায়াত আমির

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন